শনিবার ● ২৮ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় প্রতিবন্ধি শিশুকে হত্যার অভিযোগে সত্ মা আটক
শৈলকুপায় প্রতিবন্ধি শিশুকে হত্যার অভিযোগে সত্ মা আটক

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৩০মিঃ) মুখের মধ্যে মশারি ও কাপড় গুজে দুই বছরের কন্যা শিশুকে হত্যার অভিযোগে পুলিশ পারুলা বেগম নামে এক সত্ মা কে আটক করেছে ৷ শৈলকুপা উপজেলার সাধুহাটি গ্রামে এ বর্বর ঘটনা ঘটেছে ৷ পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে গত ১৩ দিন আগে শৈলকুপার সাধুহাটি গ্রামের মজনু মজিদের দ্বিতীয় স্ত্রী পারুলা বেগমের হাতে নির্যাতনের শিকার হয় ২ বছরের শিশু মুসলিমা ৷
সত্ মা তাকে হত্যার উদ্দেশ্যে মুখের মধ্যে মশারি ও কাপড় গুজে নির্যাতন করে ৷ শিশুটির বাবা মজনু তা টের পেয়ে প্রতিবেশীদের সহযোগীতায় মুমুর্ষ অবস্থায় বাচ্চাটিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ৷ সেখান থেকে উন্নত চিকিত্সার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় ৷ এরপর শিশু মুসলিমাকে নিয়ে যাওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৷ সেখানে চিকিত্সা শেষ না হতে আবার বাড়িতে নিয়ে আসা হয় ৷
১৪ দিন পর শিশুটি শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে ৷ শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার মিথিলা আহমেদ জানান, শিশুটির গলার শ্বাসনালী ক্ষতিগ্রস্থ ছিল, তার মুখের মধ্যে কাপড়, মশারি দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হতে পারে ৷ প্রতিবেশিরা জানায়, ৬ মাস আগে প্রথম স্ত্রী স্ট্রোকে মৃত্যু বরণ করলে পারুলা বেগমকে বিয়ে করেন স্বামী মজনু মজিদ ৷ বিয়ের পর শিশুটির দেখা শুনার ভার নেয় দ্বিতীয় স্ত্রী ৷ গত ১৫ মে মুখের মধ্যে মশারি ঢুকিয়ে হত্যা চেষ্টা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন স্বামী মজনু মজিদ ৷ সত্ মা পারুলা পুলিশকে জানিয়েছেন, তিনি মুসলিমাকে হত্যা করার উদ্দেশ্যে এটি করেননি, শিশুটি পায়খানা গালে নিয়েছিল, তিনি সেটি পরিস্কার করছিলেন ৷
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল ইসলাম বলেন, সত্ মায়ের হাতে নির্যাতনে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে ৷ পুলিশ মজনুর দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে ৷





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা