শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ড্রেজারের বালিতে তলিয়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ড্রেজারের বালিতে তলিয়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার
শুক্রবার ● ৩ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ড্রেজারের বালিতে তলিয়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.১০মিঃ) গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় ড্রেজারের বালিতে তলিয়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার করা হয়েছে৷

নিখোঁজের ৩০ ঘন্টা পর ৩ জুন বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ আক্তারুজ্জামান লিটন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান৷

নিহত ওই শিশুর নাম শ্রীবাস চন্দ্র দাস (১০)৷ তার বাবা নিরঞ্জন চন্দ্র দাস ও মা গীতা রানী দাস স্থানীয় জরুন এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করেন৷ তাদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর থানার চরবালু বান্দা এলাকায়৷ তারা স্থানীয় জরুন এলাকার আরিফুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন৷

নিখোঁজ শিশুর বাবা নিরঞ্জন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, তার ছেলে শ্রীবাস স্থানীয় বর্ণমালা আইডিয়াল একাডেমির প্রথম শ্রেণির ছাত্র৷ ১ জুন বুধবার দুপুরে স্কুল থেকে কোচিং সেরে তার সহপাঠী আরিফ, রাকিব, সজল, শাওনের সঙ্গে জরুন পূর্বপাড়া এলাকায় খেলতে যায়৷ সেখানে ড্রেজারের পাইপলাইন দিয়ে একটি জলাশয় ভরাটের কাজ চলছিল৷ পাইপ দিয়ে যেখানে বালিমিশ্রিত পানি পড়ছিল সেখানে তারা খেলা করতে নামে৷ একপর্যায়ে শ্রীবাস ও আরিফ বালিমিশ্রিত পানিতে তলিয়ে যেতে থাকে৷ এ সময় আরিফ ওঠে আসতে পারলেও শ্রীবাস তলিয়ে যায়৷

এদিকে ওইদিন সন্ধ্যায় শ্রীবাস বাসায় না ফিরলে তার সহপাঠীদের কাছে তার সন্ধান করতে গেলে তারা ওই খবর জানায়৷ পরে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রাতে শ্রীবাসকে খোঁজাখুঁজি করেন৷ না পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে তার সন্ধান করতে থাকে৷

জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ হাসিবুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল ৮টা থেকে ঘটনাস্থলে গিয়ে বালি সরিয়ে তাকে উদ্ধার করার কাজ শুরু করা হয়৷ রাত ৮টার দিকে ডোবার প্রায় ১৫ ফিট ভেতর থেকে শিশু শ্রীবাসের লাশ উদ্ধার করা হয়েছে৷





আর্কাইভ