রবিবার ● ৫ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » এসপি বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা
এসপি বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা
চট্টগ্রাম প্রতিনিধি :: (২২জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বেলা ১১.৪০মিঃ) চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুনকে (৩২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৫ জুন রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে নগরীর জিইসি মোড়ের ওয়েল ফুডের সামনে তাকে হত্যা করা হয়।
বাবুল অাক্তার ঢাকায় অবস্থান করলেও তার স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন।
নিহতের নাম মাহমুদা খাতুন। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে রয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, এসপি বাবুল আক্তারের বাসা চট্টগ্রাম নগরের ওআর নিজাম রোডে। তাদের ছেলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ে। সকালে ছেলেকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে স্কুলের বাসে তুলে দিতে যান মা মাহমুদা। বাসার কাছাকাছি ওয়েল ফুডের দোকানের সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত আসে। তারা মাহমুদাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন জানান, চট্টগ্রামে জঙ্গি দমনে স্যারের (এসপি বাবুল আক্তার) সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি অনেক জঙ্গি ধরেছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এ কারণেই তার স্ত্রীকে হত্যা করা হতে পারে। সম্প্রতি বাবুল আক্তারের এসপি হিসেবে পদোন্নতি হয়েছে।
জানাগেছে সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া বাবুল আক্তার দেশের একজন আলোচিত পুলিশ কর্মকর্তা।
মাত্র দুদিন আগে তিনি চট্টগ্রাম থেকে বদলী হয়ে সদর দপ্তরে যোগদানের জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা