শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » প্রতিটি খুনের জন্য একটি করে ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে : তথ্যমন্ত্রী ইনু
প্রথম পাতা » খুলনা বিভাগ » প্রতিটি খুনের জন্য একটি করে ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে : তথ্যমন্ত্রী ইনু
মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিটি খুনের জন্য একটি করে ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে : তথ্যমন্ত্রী ইনু

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (৩১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৫মিঃ) ঝিনাইদহে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কোন হত্যাকারীর ছাড় নেই৷ প্রতিটি খুনের জন্য একটি করে ফাঁসির মঞ্চ প্রস্তুুত রয়েছে৷ তিনি অভিযোগ করেন, ধারাবাহিক চক্রান্তের অংশ হিসেবে বিরোধীরা সরকার উত্‍খাতের চক্রান্ত করছে৷ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৪ জুন মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার কোরাতিপাড়া গ্রামে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী নন্দ হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন৷
তিনি বলেন আমি তেতুল হুজুরকে তেতুল হুজুর বলি, রাজাকারদের রাজাকার বলি৷ আগুন সন্ত্রাসীদের আগুন সন্ত্রাসী বলি৷ আমি বেশি কথা বলি না৷ যা বলি সত্য বলি৷

তিনি বলেন, খালেদা জিয়া আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ খুন করে সরকার উত্‍খাতে ব্যার্থ হয়ে নতুন করে ষড়যন্ত্রে নেমেছে৷ তিনি জামাতিদের সাথে নিয়ে গুপ্ত হত্যায় লিপ্ত৷ বিরোধীরা আনন্দ গোপালের মতো নিরীহ গরীব মানুষ, পুরোহিত, খ্রীষ্টান, পীর, মসজিদের ইমাম, যাজক ও মসজিদের মোয়াজ্জিন হত্যার মাধ্যমে সরকার উত্‍খাত করতে চায়৷ কিনত্মু তারা সফল হবে না৷

ইনু আরো বলেন, নির্বাচনের খেলায় খালেদা জিয়া পরাজিত হয়েছেন৷ ২০১৯ সালের নির্বাচনে তিনি অংশ গ্রহন না করলে আবারো ফাঁকা মাঠে আমরা গোল দিয়ে সরকার গঠন করবো৷ নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইরফান আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, এখানে চাকরী করতে হলে খুনদের গ্রেফতার করতে হবে৷ খুনিদের গ্রেফতারের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এখানে পাঠিয়েছেন৷ তিনি বলেন খুনিরা কাপুরুষ৷ তারা যে নির্মমতা দেখিয়েছে তা ক্ষমার অযোগ্য৷ নাসিম বলেন, বিরোধীরা সামনের নির্বাচনে যাবে না বলেই আবারো গুপ্ত হত্যায় লিপ্ত৷ অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, দেশে ইসলামী খেলাফত্‍ কায়েম করতে একের পর এক হত্যাকান্ড ঘটানো হচ্ছে৷ তিনি বলেন, হত্যাকারীরা দেশের নয় কোন এলাকার নয়৷ এরা হত্যাকারী৷ আমরা এদের বিচার করবো৷ বাংলাদেশকে তছনছ হতে দেব না৷ আমরা ঘাতকদের বিচার করেত সদা প্রস্তুত আছি৷

প্রতিবাদ সমাবেশে অন্যানের মধ্যে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, নিাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ন্যাপ নেতা এড এনামুল হক, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার আলতাফ হোসেন, হিন্দু বৈদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ও জাসদ নেতা ফজলুর রহমান খুররম প্রমুখ উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কনক কানত্মি দাস৷ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী নাসিম কোরতিপাড়া গ্রামে ১০ শয্যার একটি হাসপাতাল ও রাস্তা পাকা করার আশ্বাস দেন৷
প্রতিবাদ সমাবেশ শেষে স্বাস্থ্যমন্ত্রী নাসিম ঝিনাইদহ সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং বিকালে ঝিনাইদহ সার্কিট হাউসে চিকিত্‍সকদের মত বিনিময় সভায় যোগ দেন৷





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ