শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপা থানার বকশির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপা থানার বকশির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপা থানার বকশির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

---

ঝিনাইদহ প্রতিনিধি (৩১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.০৮মিঃ) ঝিনাইদহের শৈলকুপা থানার বকশি আব্দুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে৷ টাকার বিনিময়ে থানার গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ও সকল মামলা রেকর্ডেই ঘুষ গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে৷ সে ওসির নাম ভাঙ্গিয়েও দীর্ঘদিন যাবত্‍ ঘুষ গ্রহণ করে আসছে৷ তাকে ঘুষ না দিলে নিজের শারিরিক অসুস্থ্যতা, ব্যস্ততা ও এজাহারের কপিতে ত্রুটিসহ নানা অযুহাত দেখিয়ে বাদি পক্ষকে হয়রানি করেন তিনি৷
বকশি আব্দুল হকের বিরুদ্ধে এসকল অভিযোগ (নাম প্রকাশে অনিচ্ছুক ) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন সচেতন মহল ও ভুক্তভোগিদের৷
সাংবাদিক জাহিদুর রহমান তারিকের তথ্য অনুসন্ধানে জানা গেছে, কুষ্টিয়া জেলার খোকসা থানার বাসিন্দা তিনি৷ তার কনস্টেবল নম্বর-৬১৪৷ গত ২ বছর পূর্বে সে শৈলকুপা থানায় যোগদান করেন৷ এরপর থেকেই তিনি বকশির দায়িত্ব গ্রহন করেন৷

এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, বকশি হক প্রত্যেক মামলায় ১ হাজার ও ওসির নাম ভাঙ্গিয়ে মোটা অঙ্কের ঘুষ দাবি ও গ্রহণ করে আসছেন৷ দীর্ঘদিন ধরে নিরীহ ও পয়সাওয়ালাদের কাছ থেকে আরও বেশি ঘুষ গ্রহণ করেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷

এছাড়াও যে কোন ব্যক্তি মামলা দায়ের বা অভিযোগের কপি নিয়ে থানায় এলেই কপির নাম দেখে আসামি পক্ষের লোকজনের মোবাইল নাম্বার দালালদের মাধ্যমে সংগ্রহ করে বিষয়টি তাদের জানিয়ে দেয়৷ এ বাবদ আসামী পক্ষের কাছ থেকে সে টাকা হাতিয়ে নেয়৷

বিকাশে বা লোকমারফত ঘুষ গ্রহণ করে মামলার অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য আসামী পক্ষকে জানিয়ে দেন তিনি৷ এছাড়াও পুলিশ আসামী ধরতে যাওয়ার আগ মুহুর্তে মোবাইলের মাধ্যমে তিনি আসামী পক্ষকে সতর্ক করে দেন৷ এতে করে পুলিশ অনেক দাগী আসামীকে ধরতে ব্যর্থ হচ্ছে৷

যে কোন মামলার ফাইল মামলা রুজু হওয়ার আগে নিয়মানুযায়ী বকশি প্রস্তুত করে ওসির কাছে নিয়ে থাকে৷ কিন্তুু এ সুযোগে বকশি হক নিজে ১ হাজার ও ওসির নাম ভাঙ্গিয়ে মোটা অংকের ঘুষ গ্রহণ করে আসছে৷ বাদি পক্ষের সকল তথ্য আসামি পক্ষের কাছে বিক্রির জন্য এজাহারের একাধিক কপি করে রাখেন এবং সেই কপি ২শ’ থেকে ৫শ’ টাকায় বিক্রি করে থাকেন৷

এদিকে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ওসির নাম ভাঙ্গিয়ে ৫ হাজার টাকা দাবী করেন, সর্বনিম্ন ৩ হাজার টাকার কমে তিনি গ্রহণ করেন না৷
অনেকের অভিযোগ বা জিডি থানায় লিপিবদ্ধ হওয়ার আগেই সেসব তথ্য প্রতিপক্ষের কাছে বকশি ফাঁস করে দেয়৷ যে কারনে আইনী সহায়তা নিতে আসা অনেক সাধারণ মানুষ বিভিন্ন হুমকি-ধামকি ও হয়রানির শিকার হচ্ছেন৷ এছাড়াও প্রতিনিয়তই থানায় গ্রেফতারকৃত আসামীদের কোর্টে চালানের জন্য গাড়ী ভাড়া বাবদ আসামী প্রতি ১ হাজার টাকা করে দাবী করেন তিনি৷ টাকা কম দিলে ইচ্ছাকৃতভাবে দেরি করে আসামীদেরকে কোর্টে পাঠান৷ এমন অভিযোগ আসামী পক্ষের স্বনজদের৷

তথ্য অনুসন্ধানে আরো জানা যায়, থানায় জব্দকৃত বিভিন্ন প্রকার মাদক দ্রব্য ও ঢাল, ফালা, রামদা এবং দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্র তিনি গোপনে বিক্রয় করেন৷ অনেক মাদক ব্যবসায়ীর সাথে তার সখ্যতা রয়েছে বলে অভিযোগ উঠেছে৷ বেশ কিছুদিন আগে থানায় জব্দকৃত সরকারী গাছের গুড়িও তিনি রাতের আধারে বিক্রি করে দেন৷ এ নিয়ে থানা চত্বরে হই-হুল্লোড় শুরু হয়ে যায়৷

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি ঈদ ও বিশেষ দিনকে সামনে রেখে উর্দ্ধতন কর্তৃপক্ষের নাম ভাঙ্গিয়ে মোটা অংকের চাঁদা আদায় করেন বকশি হক৷ এবারও ঈদুল ফিতরকে সামনে রেখে মোটা অংকের চাঁদাবাজীর মিশন হাতে নিয়েছেন তিনি৷
সচেতন মহলের দাবী পুলিশ কনস্টেবল ১ বছরের বেশি একটি থানায় থাকার নিয়ম না থাকলেও বকশি হক অত্যান্ত সু-কৌশলে ডিও বাড়িয়ে এই থানায় ৩ বছর রয়েছেন৷ তিনি কি মধু পেয়েছেন শৈলকুপা থানায় ? এমন প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে৷

শৈলকুপার এলাকাবাসী ক্ষুদ্ধমনে বলেছেন তার এসকল অপকর্ম ও লাগামহীন দূর্নীতির কারনে পুলিশ প্রশাসনের সুনাম ক্ষুন্ন হচ্ছে৷
এদিকে অভিযুক্ত শৈলকুপা থানার বকশি আব্দুল হক সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন আমি এগুলো করিনি, ওসি স্যারের নিকট শুনে দেখেন৷ তাছাড়া আমি সরকারি চাকরি করি এখান থেকে বদলি করলে আরেক থানায় যাব ,তাই আমার তেমন কিছুই হবেনা৷
শৈলকুপা থানার বকশি দূর্নীতিবাজ আব্দুল হকের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগিরা৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)