শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ জুন ২০১৬
প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশে নতুন ২১ প্রজাতির স্তন্যপায়ী বন্যপ্রাণির সন্ধান
প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশে নতুন ২১ প্রজাতির স্তন্যপায়ী বন্যপ্রাণির সন্ধান
বৃহস্পতিবার ● ২৩ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে নতুন ২১ প্রজাতির স্তন্যপায়ী বন্যপ্রাণির সন্ধান

---সিএইচটি মিডিয়া ডেস্ক :: ১৫ বছরে বাংলাদেশে ২১ প্রজাতির নতুন স্তন্যপায়ী বন্যপ্রাণির সন্ধান পাওয়া গেছে। নতুন এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ বন বিভাগ ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)-এর উদ্যোগে গত বছর ‘আপডেটিং স্পেসিস রেড লিস্ট অব বাংলাদেশ’ শিরোনামে পরিচালিত এক জরিপে এই তথ্য পাওয়া গেছে।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মোস্তফা ফিরোজ এই জরিপ কাজের নেতৃত্ব দিচ্ছেন। ২০ জুন বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
বাংলাদেশে দেখতে পাওয়া এই প্রাণিগুলো হলো: সাধারণ পিপিস্ট্রেল বাদুড়, ভারতীয় বৃত্তাকার পাতা বাদুড়, কোঁচকানো ঠোট যুক্ত লেজ ছাড়া বাদুড়, লিস্ট লিফ-নাকের বাদুড়, ভোরের বাদুড়, লেজার ফলস ভ্যামপায়ার বাদুড়, কুকস ইঁদুর, অ্যাডওয়ার্ড ইঁদুর, হিমালয়ের ইঁদুর, সাদা দাঁতের ইঁদুর, লালা গেছো ইঁদুর, লালা গলার মর্টেন, বহুরঙা উড়ন্ত কাঠবিড়ালি, হিমালয়ান ডোরাকাটা কাঠ বিড়ালি, ইন্দো-প্রশান্তীয় কুঁজো ডলফিন, ইন্দো-প্রশান্তীয় বোতল নাকের ডলফিন, প্যান-ট্রপিক্যাল ছোপযুক্ত ডলফিন, রুক্ষ দাঁতওয়ালা ডলফিন, ফলস-কিলার তিমি, স্পার্ম তিমি ও ব্রাইডস তিমি। এছাড়া, এই জরিপে তিনটি স্তন্যপায়ী প্রাণির নাম ওঠে এসেছে।

যেসব প্রাণি এখন আর বাংলাদেশে দেখা যায় না। এগুলো হলো: ধূসর নেকড়ে, ডোরাকাটা হায়না ও স্লোথ ভাল্লুক বা অলস ভাল্লুক। এর মধ্যে অলস ভাল্লুক দেখা যায় না ৭০ এর দশক থেকেই। ধূসর নেকড়ে ও ডোরাকাটা হায়না বিলুপ্ত প্রায় ১০০ বছর ধরে।

মোস্তফা ফিরোজ জানান, ধূসর নেকড়ে ও ডোরাকাটা হায়না আমাদের ‘লাল তালিাকায়’ ছিল না। ২০০০ সালে যেখানে বিলুপ্ত প্রাণিগুলোর নামে উল্লেখ করা হয়। তবে এখন সেই তালিকা আপডেট করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুয়ায়ী, বাংলাদেশে ১৩৮ প্রজাতির স্তন্যপায়ী প্রাণি রয়েছে। এর মধ্যে ১১ প্রজাতি বর্তমানে বিলুপ্ত।

বিদ্যমান স্তন্যপায়ীদের মধ্যে ১৭ প্রজাতি হুমকির গুরুতর মুখে আছে, ১২ প্রজাতি হুমকির মুখে এবং ৯ প্রজাতি অসুরক্ষিত পর্যায় রয়েছে। তিনি বলেন, ‘লাল তালিকা’র মাধ্যমে বোঝানো হয়, প্রাণিগুলোর বিলুপ্তির আশঙ্কা। ওইসব প্রাজাতিগুলোর দরকার সংরক্ষণ পরিকল্পনা ও অগ্রাধিকার।
প্রাকৃতিকভাবে জলবায়ুর পরিবর্তন, বনের বাস্তুসংস্থান প্রক্রিয়া বিনষ্ট এবং বনে মানুষের অনুপ্রবেশকেই প্রাথমিকভাবে প্রাণি বিলুপ্তির সাধারণত কারণ হিসেবে ধরা হয়।
আইইউসিএন ২০০০ সালে রেড লিস্ট অব ফাউনা স্পেসিস ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে পাঁচটি বিভাগে ৮৯৫টি বন্য প্রজাতির নাম প্রকাশ করে। পাঁচটি বিভাগ হলো: স্তন্যপায়ী, পাখি, উভচর, মাছ ও সরিসৃপ।
ওই তালিকায় বলা হয় গাঙ্গেয় ঘড়িয়াল, নোনা পানির কুমির, হুলোক গিবন বানর, ফেয়ার্স পাতা বানর, রিঠা মাছ, পাঙ্গাস মাছ ও বাঘা আইড় মাছ মারাত্মক সংকটাপন্ন অবস্থায় রয়েছে। নতুন ‘লালা তালিকায়’ আরও দুটি জাতের প্রাণি প্রজাপতি ও কবচা (শামুক, কাঁকড়া ও চিংড়ি) অন্তর্ভুক্ত করা হয়েছে।

মহা বিপন্ন প্রজাতি

রয়েল বেঙ্গল টাইগার, চিতা, মেঘলা চিতা, এশীয় হাতি, হুলোক গিবন বানর, লম্বা লেজের ম্যাকাউ বানর, ফেয়ার্স পাতা বানর, মালয়ান সূর্য ভাল্লুক, ভারতীয় প্যানগোলিন, চীনা প্যানগোলিন, ইউরেশীয় ভোদড়, মসৃণ ভোদড়, গৌড়, সাম্বা হরিণ, বরা হরিণ ও হিমালয়াল ডোরাকাটা কাঠবিড়ালি।

এর মধ্যে ২৮ প্রজাতি মাংসাসী প্রাণি বাংলাদেশে পাওয়া যায়। এছাড়া ৭টি প্রজাতি রয়েছে মারাত্মক বিপন্নের তালিকায়।

বিপন্ন প্রজাতি

বনগরু, শুকুর লেজি বানর, সাধারণ লেঙ্গুর, আসামি ম্যাকাও বানর, ক্যাপেড লাঙ্গুর, আওয়াজ করা হরিণ, এশিয়াটিক বণ্য কুকুর, মাছ ধরা বিড়াল, ভারতীয় খরগোশ, বেঙ্গল স্লো লরিস, ছোট নখেড় ভোদড় ও রঙিন উড়ন্ত কাঠবিড়ালী।

অসুরক্ষিত প্রজাতি

নদীর শূশুক, ছোট লেঝের মেকাও বানর, দেশি শিয়াল, এশিয়ান সোনালী বিড়াল, হলুদ ঠোটের নকুল, মুখোশওয়ালা গন্ধগোকুল, মালয়ান বড় কাঠবিড়ালি।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ