শনিবার ● ২ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » দাওয়াতপত্রে এমপি’র নাম না থাকায় ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুর
দাওয়াতপত্রে এমপি’র নাম না থাকায় ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুর

সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৮ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.০২মিঃ) দাওয়াতপত্রে এমপির নাম না থাকায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামীলীগের ইফতার মাহফিলের জন্য তৈরী মঞ্চ এমপির নির্দেশে ভেঙ্গে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা৷ ঘটনার পর থেকে মুখোমুখী অবস্থানে রয়েছে উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা৷ শুক্রবার রাতে তাড়াশ সরকারী কলেজ মাঠে তৈরী এ মঞ্চটি ভেঙ্গে ফেলার ঘটনা ঘটে৷
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সরকার জানান, তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে আওয়ামীলীগের উদ্যোগে শনিবার ইফতার মাহফিলের দিনধার্য্য ছিল৷ এ জন্য শুক্রবার বিকেলে মঞ্চ প্রস্তুত করা হয়৷ কিন্তু শুক্রবার রাতে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন মিলনের নির্দেশে যুবলীগের নেতাকর্মীরা মঞ্চটি ভেঙ্গে ফেলেছে৷ পরে ওই স্থানে ইফতার মাহফিল বাতিল করে দলীয় কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে৷ বিষয়টি তাড়াশ থানা পুলিশকে অবহিত করা হয়েছে৷ তিনি আরও জানান, ইফতার মাহফিলের দাওয়াত কার্ডে কোন অতিথির নাম দেয়া হয়নি৷ তারপরও এমপির নাম না দেয়ার অজুহাতে এ মঞ্চ ভেঙ্গে দেয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷
তবে এসব কথা অস্বীকার করে সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন বলেন, আমার কোন লোক তাদের মঞ্চ ভেঙ্গে দেয়নি৷ আমি স্ট্যান্ডিং দলীয় এমপি থাকা স্বত্বেও ইফতার মাহফিলের দাওয়াতপত্রে আমার নাম নেই৷ সঙ্গত কারণে ওই ইফতার পার্টিতে অংশ নেবো না৷
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, থানা আওয়ামীলীগ ইফতার মাহফিলের আয়োজন করেছিল৷ একই স্থানে আরেকটি গ্রুপও ইফতার মাহফিলের আয়োজন করে৷ এ নিয়ে মঞ্চ ভাংচুরের ঘটনা ঘটেছে ৷ তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি৷ (ছবি সংগৃহিত)





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২