শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » কৃষি » জেএসএস এর বিরুদ্ধে স্থানীয় আওয়ামীলীগ ও প্রশাসনের ষড়যন্ত্র, রাজনৈতিক হয়রানি
প্রথম পাতা » কৃষি » জেএসএস এর বিরুদ্ধে স্থানীয় আওয়ামীলীগ ও প্রশাসনের ষড়যন্ত্র, রাজনৈতিক হয়রানি
শুক্রবার ● ৮ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেএসএস এর বিরুদ্ধে স্থানীয় আওয়ামীলীগ ও প্রশাসনের ষড়যন্ত্র, রাজনৈতিক হয়রানি

---সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম:: তিন পার্বত্য জেলায় জনসংহতি সমিতির বিরুদ্ধে স্থানীয় আওয়ামীলীগ ও প্রশাসনের ষড়যন্ত্র, দমন-পীড়ন ও রাজনৈতিক হয়রানির অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু গ্রুপ)। আওয়মিীলীগের প্রত্যক্ষ মদদে এ পর্যন্ত ২ জনকে হত্যা, ১৬ জনকে আটক, ৩০ জন আহত, ৫০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শতাধিক এলাকাছাড়া করার দাবী জানানো হয়।
৭ জুলাই বৃহষ্পতিবার জনসংহতি সমিতির প্রধান কার্যালয় থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা প্রেরিত গণমাধ্যমে এক ই-মেইল বার্তায় এই অভিযোগ করা হয়।
জেএসএস বার্তা্য় উল্লেখ করে যে, ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ এর তফসিল ঘোষণার পর থেকে বান্দরবান ও রাঙামাটি জেলার স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ পুলিশ ও নিরাপত্তাবাহিনীসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জনসংহতি সমিতির সদস্যদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, দমন-পীড়ন ও রাজনৈতিক হয়রানি চালিয়ে আসছে । নির্বাচন-উত্তর সময়ে আওয়ামীলীগ ও প্রশাসনের সেই হীন তৎপরতা আরো জোরদার হয়েছে। সাম্প্রতিক কালে কোন ঘটনা ঘটলেই তাতে জনসংহতি সমিতির নেতৃত্বকে জড়িত করে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, হয়রানি করা হচ্ছে। জনসভা, সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ জনসংহতি সমিতিকে নিশ্চিহ্নকরণ ও সমিতির সদস্যদের জীবনহানি ও সম্পত্তি ধ্বংসের প্রকাশ্য ঘোষণা দিয়ে চলেছে। গত মার্চ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ এর তফসিল ঘোষণার পর থেকে আজ অবধি আওয়ামীলীগের প্রত্যক্ষ মদদে জনসংহতি সমিতি ও সমিতির সহযোগী সংগঠনের ২ জন সদস্যকে হত্যা, ১৬ জনকে আটক, ৩০ জনকে আহত, কমপক্ষে ৫০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং অন্তত শতাধিক সদস্যকে এলাকাছাড়া করা হয়েছে।
অচিরেই জেএসএস ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র, দমন পীড়ন ও রাজনৈতিক হয়রানী বন্ধ করতে এবং তাদের বিরুদ্ধে সাজানো ভিত্তিহীন মিথ্যা মামলা প্রত্যাহার দাবী জানানো হয়, মংপু মারমা অপহরনের ঘটনাকে রাজনৈতিক উদ্দ্যেশ্যে ব্যবহার না করে তাকে উদ্ধারের জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহন করার পাশাপাশি স্থানী আওয়ামীলণীগ যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি করছে তা নিরসনে কেন্দ্রীয় আওয়ামীলীগের হস্তক্ষেপ কামনা করা হয় জেএসএস এর প্রেরিত বার্তায়।





আর্কাইভ