শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ২ শ’ মেসের তথ্য নেই পুলিশের কাছে : ইমাম রোকনুজ্জামানকে অব্যাহতি
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ২ শ’ মেসের তথ্য নেই পুলিশের কাছে : ইমাম রোকনুজ্জামানকে অব্যাহতি
রবিবার ● ১৭ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে ২ শ’ মেসের তথ্য নেই পুলিশের কাছে : ইমাম রোকনুজ্জামানকে অব্যাহতি

---

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ যেন মেস আর ছাত্রাবাসের শহর৷ শহরে দুই শতাধিক ছাত্রাবাস আর মেস থাকলেও সেখানে কারা থাকে, কেন থাকে, কী করে, কার মেস, ঠিকানা কী, কজন থাকে, কত দিন আছে-এসব ব্যাপারে পুলিশের কাছে কোন তথ্য নেই৷ জেলা শহরের এমনই একটি মেসে চার মাস আগে উঠেছিল গুলশান হামলার আলোচিত জঙ্গি নিবরাস ইসলাম ও তার সহযোগীরা৷

সাইদ ছদ্মনামে নিবরাসসহ দুজনকে মেসে তুলে দিয়েছিল মসজিদের ইমাম ইবি ছাত্র রোকনুজ্জামান রোকন৷ ন্যাক্কারজনক গুলশান হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী রোকনুজ্জামানসহ নিবরাসের সহযোগী সন্দেহে পাঁচজনকে আটকের পর মসজিদের ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে মসজিদ কমিটি৷

শুক্রবার সেখানে গিয়ে দেখা গেছে, মসজিদটিতে নতুন একজন ইমাম জুমার নামাজ পড়িয়েছেন৷ গুলশান হামলার তদন্তকারী আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ঝিনাইদহের এই মেসরূপী জঙ্গি আস্তানায় অভিযান চালায়৷
তবে এসব ব্যাপারে স্থানীয় প্রশাসনও কঠোর গোপনীয়তা অবলম্বন করে আসছে৷ আটক, গ্রেপ্তার, অভিযান বা জঙ্গি নিবরাস সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়ে আসছে সংবাদকর্মীদের নানা প্রশ্নে৷
সরজমিন ঘুরে জানা গেছে, দিনের পর দিন ঝিনাইদহ জেলা শহরের সোনালীপাড়ার মেসে অবস্থানকারী সাইদ নামের ছদ্মবেশী জঙ্গি নিবরাস ইসলামকে কম-বেশি পাড়ার শিশু থেকে যুবক সবাই চিনত৷ সুদর্শন সাইদ নামধারী জঙ্গি নিবরাস একটি লাল রঙের মোটরসাইকেলে মেস থেকে প্রায়ই শহরে যেত বলে তারা জানিয়েছেন৷ তার সঙ্গে দু’একজন থাকত৷ আর প্রায়ই বিকেলের দিকে মেসের পাশে কিশোর-তরুণদের সঙ্গে ফুটবল খেলত, কখনো বা কিশোরদের সঙ্গে সামান্য আড্ডা দিত৷

নিবরাসের খাদ্য-খাবার আর পোশাক-পরিচ্ছদ ছিল খুবই সাদামাটা৷ বাইরে সে মোবাইল ব্যবহার করত না, মসজিদে নামাজ পড়তেও দেখেননি স্থানীয়রা৷ ঢাকার গুলশানে জঙ্গি হামলার পর গণমাধ্যমে ছবি দেখে কারো কারো চোখে ভেসে ওঠে তাদের পাড়ার সাইদের সেই চেহারা৷

তবে ঈদের আগের রাতে আইনশৃঙ্খলা বাহিনীর বড় একটি দল ওই মেসে হানা দেয়ার পর, সাইদ নামটি এলাকার মানুষের মুখে মুখে ব্যাপক আলোচনায় চলে আসে৷ ছবির সঙ্গে বারবার মেলাতে থাকে সাইদকে, তখন শিশু-কিশোর, তরুণ, যুবক প্রায় সবাই নিশ্চিত হয়ে গেছে তাদের সেই সাদামাটা, সুদর্শন চেহারার যুবকটিই ছিল ভয়ঙ্কর আইএস জঙ্গি নিবরাস ইসলাম৷

লেখাপড়ায় অমনোযোগী আর বাবা-মার বখে যাওয়া ছেলে হিসেবে পরিচয় দিয়ে গত ৪ মাস আগে সাইদ ছদ্মনামে ঝিনাইদহ জেলায় শহরের সোনালীপাড়ায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট কওসর আলীর বাসায় মেস ভাড়া নেয় ঘাতক জঙ্গি নিবরাস ইসলাম ও তার সহযোগীরা৷ নিবরাসকে মেস ঠিক করে দিয়েছিল মেস-সংলগ্ন জামে মসজিদের ইমাম ইবি ছাত্র রোকনুজ্জামান রোকন৷

ঝিনাইদহ যেন ছাত্রাবাসের শহর : সরেজমিন ঝিনাইদহ জেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে ও একটি গোয়েন্দা সংস্থার সূত্রমতে জানা গেছে, জেলা শহরে দুই শতাধিক ছাত্রাবাস ও মেস আছে৷ এসব মেসে অবস্থানকারীদের বড় একটি অংশ ঝিনাইদহ-সংলগ্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী৷

এসব শিক্ষার্থীর মধ্যে অনেকেই ছাত্রশিবিরের রাজনীতিতে জড়িত, এদের মধ্যে কেউ মসজিদে ইমামতি, মাদ্রাসায়, কিন্ডারগার্টেনে, বে-সরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা, টিউশনিসহ নানা পেশায় যুক্ত৷

এসবের পাশাপাশি অনেক ছাত্র, শিক্ষার্থী বাসাভাড়া করে শহরে অবস্থান করছে৷ কিন্তুু কে কী করে তার কোনো হিসাব নেই পুলিশের কাছে৷ জঙ্গি নিবরাস ইসলাম ও তার সহযোগীরা অবস্থানকারী শহরের ৩নং পানির ট্যাঙ্কি এলাকার সোনালী-খোন্দকার পাড়াতেও ৪-৫টি মেস রয়েছে৷

ঝিনাইদহ সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার জানান, দু’একদিনের মধ্যেই এসব মেস, ছাত্রাবাসের ব্যাপারে বিসত্মারিত তথ্য-উপাত্ত তাদের হাতে আসবে, পুলিশের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে৷
প্রসঙ্গত, সমপ্রতি ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ছয় জঙ্গির মধ্যে অন্যতম নিবরাস ইসলাম হামলার আগে চার মাস ধরে ঝিনাইদহ শহরে অবস্থান করছিল৷ এ চার মাস ধরে ভয়ঙ্কর জঙ্গি নিবরাস ছোট্ট শহর ঝিনাইদহে কোথায় কী করছিল, কী ছিল তার মিশন ?

কারা আসা-যাওয়া করত এসব নিয়ে উদ্বেগ, উত্‍কন্ঠা আর কৌতূহল ক্রমেই বাড়ছে সাধারণ মানুষের মধ্যে৷ এ কয়েক মাসের মধ্যেই ঝিনাইদহে ঘটে যায় পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যাসহ বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকান্ড৷ যার দায় স্বীকার করে আইএস জঙ্গি সংগঠন৷

গুলশান হামলার কয়েক দিন আগে ২৮ জুন মেস ছেড়ে চলে যায় আইএস জঙ্গি নিবরাস ইসলাম ও তার সহযোগীরা৷





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)