শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » শিরোনাম » রামগড় ও মানিকছড়িতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জঙ্গীবাদ বিরোধী র্যালী
রামগড় ও মানিকছড়িতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জঙ্গীবাদ বিরোধী র্যালী
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সকাল ৯.৫০মিঃ) জেলার রামগড় ও মানিকছড়িতে জঙ্গীবাদ মোকাবেলায় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মো. হারুন সর্বস্তরের মানুষের সহযোগিতা ও বাংলাদেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র রুখে দিতে সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সজাক থাকার আহবান জানান ৷ ইসলাম শান্তির ধর্ম যা নিরপরাধ মানুষ হত্যা সমর্থন করেনা উল্লেখ করে বিশ্বের দরবারে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করতেই স্বাধীনতা বিরোধী চক্ররা সন্ত্রাসী গোষ্ঠি দিয়ে সারাদেশে ইসলামীর নামে জঙ্গী তত্পরতা চালিয়ে যাচ্ছে ৷ এ সময় তিনি নিজ নিজ সমাজের আশেপাশে অপরিচিত কাউকে সন্দেহ জনক অবস্থায় দেখলে আইনশৃংঙ্খলা বাহিনীকে খবর দেয়ার আহবান জানান ৷
তিনি ২১ জুলাই বৃহস্পতিবার রামগড় সকালে ও মানিকছড়িতে বিকালে পৃথক পৃথক র্যালী ও আলোচনায় সভায় উপরোক্ত কথা বলেন ৷
রামগড়ের ইউএনও, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষক ছাত্র ও মানিকছড়িতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন ৷ উভয় উপজেলা পরিষদ টাউন হলে দুই উপজেলার প্রায় হাজার খানেক সচেতন সাধারণ মানুষ, ইমাম ও ধর্মীয় নেতার অংশগ্রহণে জঙ্গীবাদ বিরোধী সভায় খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা কমান্ডের আবুল কালাম,আব্দুল ছালাম,নয়ন ৷ রামগড়ের ইউএনও, থানা অফিসার ইনচার্জ (ওসি) ,মহিলা ভাইস চেয়ারম্যান,দুদক সভাপতি, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তানরা ও স্থানী সাংবাদিকরা অংশ গ্রহন করেন ৷





রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা