শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সাঁথিয়ায় দিনে দুপুরে একজনকে কুপিয়ে হত্যা
সাঁথিয়ায় দিনে দুপুরে একজনকে কুপিয়ে হত্যা
সাঁথিয়া প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.১৯মিঃ) পাবনার সাঁথিয়ায় দিনে দুপুরে নুর ইসলামকে (৩৫) উপর্যুপরি কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ ঘটনাটি ঘটেছে ২৩ জুলাই শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হলুদঘর- গোপালপুর ব্রীজের উপর৷ সে উপজেলার দেবগ্রামের আব্দুল হাকিমের ছেলে৷
স্থানীয় ও থানা সুত্রে জানা যায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর- গোপালপুর ব্রীজের উপর এক দল দুর্বৃত্ত নুর ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে মৃত নিশ্চিত করে লাশ ফেলে চলে যায়৷ স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে৷ নুর ইসলাম গোপালপুর গ্রামের হোসেন আলীর মেয়েকে বিয়ে করে শ্বশুড় বাড়ীতে থাকত৷ সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান সে চরমপন্থী দলের সক্রীয় সদস্য, হত্যা, ডাকাতি, চুরিসহ একাধিক মামলার আসামী সে ৷ (ছবি : প্রতীকি)





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা