শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » খেলা » ৮ম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপস-২০১৬
৮ম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপস-২০১৬
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং গ্রামীনফোন লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ হতে ২৮ জুলাই-২০১৬ পর্যন্ত টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ‘গ্রামীণফোন ৮ম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপস-২০১৬’ অনুষ্ঠিত হবে৷ চ্যাম্পিয়নশীপস-এ সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা, সার্ভিসেস, সংস্থা, প্রতিষ্ঠান ও ক্লাব থেকে ট্রেডিশনাল ডিভিশন, রিকার্ভ ডিভিশন ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা সেকশনে ব্যক্তিগত, দলগত ও মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৫৪টি দলে ৩২৭ জন আরচ্যার অংশগ্রহণ করবে৷ চ্যাম্পিয়নশীপস উপলক্ষে ২৩ জুলাই শনিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সংবাদ সম্মেলনে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি মো. আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, প্রতিযোগিতা ও মাঠ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী, জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি (ক্রীড়া প্রতিমন্ত্রী) এর সহকারী একান্ত সচিব ও আরচ্যারী ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক রশিদুজ্জামান সেরনিয়াবাত উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন৷





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল