শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আইএস’র পরিচয়ে বিশ্বনাথে পুরোহিত পরিবারকে হত্যার হুমকি
প্রথম পাতা » অপরাধ » আইএস’র পরিচয়ে বিশ্বনাথে পুরোহিত পরিবারকে হত্যার হুমকি
বুধবার ● ২৭ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইএস’র পরিচয়ে বিশ্বনাথে পুরোহিত পরিবারকে হত্যার হুমকি

---বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সংখ্যালঘু (ব্রাক্ষ্মণ) পরিবারকে হত্যার হুমকি দিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস’র পরিচয় দিয়ে চিঠি দেওয়ার খবর পাওয়া গেছে৷ ডাকযোগে তাকসুম উল্লা নামের ব্যক্তির প্রেরিত চিঠি ২৩ জুলাই শনিবার রাতে উপজেলার জানাইয়া গ্রামের পুরোহীত পরিবারের সদস্য রনধীর ভট্টাচার্য্য অঞ্জু’র হাতে এসে পৌঁছে৷ মৃত রতিশ রঞ্জন ভট্টাচার্য্যের অপর দুই পুত্র রনবীর ভট্টাচার্য্য মঞ্জু ও রনঞ্জিত ভট্টাচার্য্য সঞ্জু’র নামও উল্লেখ রয়েছে চিঠিতে। ১৫ দিনের সময় বেঁধে দেওয়া চিঠিতে ৷
পরদিন রবিবার বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন সংখ্যালঘু পরিবারের সদস্যরা৷ এখবর ছড়িয়ে পড়ার পর থেকে উপজেলার সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে এক অজানা আতংঙ্ক বিরাজ করছে৷ তবে চিঠিটি সত্যি সত্যিই আইএস’র কেউ প্রেরণ করেছেন কিনা এ নিয়েও রয়েছে নানান জল্পনা-কল্পনা৷ তবে এঘটনার পর থেকে বিশ্বনাথে গোয়েন্দা নজরদারী আরোও বৃদ্ধি পেয়েছে৷
তবে থানা পুলিশ বিষয়টি আমলে দিয়ে এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই কল্লোল গোস্বামী বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন৷ ডায়েরী নং ৯০৫৪ (তাং ২৫/০৭/১৬ইং)৷ এরপর ২৬ জুলাই মঙ্গলবার থানা পুলিশের একটি দল পুরোহিতের বাড়ি পরিদর্শন করে৷
স্থানীয় সাংবাদিকদের কাছে হুমকির চিঠি প্রাপ্তির সত্যতা স্বীকার করে রনধীর ভট্টাচার্য্য অঞ্জু, রনঞ্জিত ভট্টাচার্য্য সঞ্জু ও তাঁদের পার্শবতি বাড়ির কালী নন্দন চৌধুরী বলেন, চিঠিতে প্রেরকের নাম রয়েছে তাকসুম উল্লা ৷ তার ঠিকানা হিসেবে রয়েছে বি.বাজার, সিলেট৷ আর চিঠির শেষাংশে নিবেদক হিসেবে রয়েছে- ইসলামের স্বার্থের দল ‘আইএস’র নাম৷ চিঠির একটি অংশে ইংরেজিতে ‘নট গিল্টি’ লেখা রয়েছে বলে তাঁরা জানান৷
পুরোহিতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘পুরোহিত নিধন কমিটি থেকে বিশেষ নোটিশ’ হিসেবে ইসলামের স্বার্থের দল আইএস’র পক্ষ থেকে হুমকির চিঠিটি প্রেরণ করা হয়েছে৷ এতে পুরোহিত পরিবারের তিন ভাই (রনধীর ভট্টাচার্য্য অঞ্জু, রনবীর ভট্টাচার্য্য মঞ্জু, রনঞ্জিত ভট্টাচার্য্য সঞ্জু) এবং নাম উল্লেখ না করা আরোও একজনকে ‘ভাল-মন্দ’ খাবার খেয়ে প্রস্তুত থাকার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে৷ ‘পুরোহিত নিধন কমিটি’র তালিকায় সারা দেশের ৫ হাজার সাধু ও পুরোহিত’র নাম রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে৷ এবিষয়টি নিয়ে কারো সাথে কথাবার্তা না বলার জন্য পুরোহিত পরিবারকে সতর্ক করেছে আইএস৷
‘আইএস’ পরিচয়ে পুরোহীত পরিবারকে চিঠি দেওয়ার কথা স্বীকার করলেও বিষয়টি ভোগাস বলে দাবি করে বিশ্বনাথ থানার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল হাই ও এসআই কল্লোল গোস্বামী সাংবাদিকদের বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে৷ আইএস পরিচয়ে দেওয়া ওই চিঠির ধরণ দেখে বিশ্বাস হচ্ছেনা এটি আইএস প্রেরিত চিঠি৷ এটি ২য় কিংবা ৩য় শ্রেণীর শিক্ষার্থীর হাতের লেখার মতো৷ তাছাড়া চিঠিতে ছন্দ ও ভাষাগত এবং বানানের ব্যাপক পার্থক্য রয়েছে৷ দেশের পরিস্থিতি বিবেচনা করে ঊর্ধতন কর্তৃপক্ষের নিদের্শে এব্যাপারে থানায় সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে৷
জানা গেছে, পুরোহিত রনধীর ভট্টাচার্য পল্লী চিকিত্‍সক তার ছোট ভাই রনবীর ভট্টাচার্য একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রঞ্জিত ভট্টাচার্য তিন ভাই৷ নিজ নিজ কর্মব্যস্থতার মধ্যেও বাড়ির উপাসনালয় ও হিন্দু ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান (পূজার্চনা) পরিচালনা করে থাকেন৷ মধ্যবিত্ত শিক্ষিত এবং অত্যন্ত নিরীহ ওই পরিবারকে হুমকি দিয়ে চিঠি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভোগছে পুরোহিতের পরিবার৷ পাশাপাশি সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী স্থানীয় অন্যান্য পরিবারের সদস্যদের মধ্যেও অজানা আতঙ্ক দেখা দিয়েছে৷ জানাইয়া (পূর্বপাড়া) গ্রামে গিয়ে আতঙ্কের বিষয়টি আরও নিশ্চিত হওয়া গেছে ৷ গ্রামের লোকজনের সঙ্গে কথা হলে তারা ভয়ে মূখ খুলতে রাজি হননি৷ তাদের ভিতরে যেন এক অজানা আতংক বিরাজ করছে৷ তবে নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একজন জানালেন, প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়টি নিয়ে কারো সঙ্গে কথা বলতে নিষেধ রয়েছে৷ ফলে মনে ভয় থাকলেও তারা মুখ খুলতে চাচ্ছেন না৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ