শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জাতীয় » সাংবাদিকতা করতে সনদ লাগবে : শিঘ্রই হচ্ছে নীতিমালা
প্রথম পাতা » জাতীয় » সাংবাদিকতা করতে সনদ লাগবে : শিঘ্রই হচ্ছে নীতিমালা
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকতা করতে সনদ লাগবে : শিঘ্রই হচ্ছে নীতিমালা

---অনলাইন ডেস্ক :: সনদ ছাড়া আগামীতে কেউ সাংবাদিকতা করতে পারবে না। সাংবাদিকতা করতে হলে অবশ্যই সনদ লাগবে। আর এই সনদের দাবিটি সরকারের নয়, বরং প্রকৃত সাংবাদিকরাই তুলছেন। অপসাংবাদিকতার কারণে প্রকৃত সাংবাদিকরা এখন চরম উদ্বিগ্ন। তারা চান অপসাংবাদিকতা বন্ধে সনদের ব্যবস্থা করতে।

প্রকৃত সাংবাদিকদের সুরক্ষা এবং অপসাংবাদিকতা প্রতিরোধ করতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার। অপসাংবাদিকতা ঠেকাতে প্রেস কাউন্সিল ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মূলত সাংবাদিকতার জন্য এক ধরনের নীতিমালা ঠিক করা হচ্ছে।

জানা গেছে, প্রেস কাউন্সিল থেকে এ বিষয়ে সুপারিশ আকারে একটি প্রতিবেদন পাঠানো হবে তথ্য মন্ত্রণালয়ে। এরপর যাচাই-বাছাই শেষে এর ভিত্তিতে আইন তৈরি করা হবে। প্রেস কাউন্সিল যেসব সুপারিশ করতে যাচ্ছে তার মধ্যে সাংবাদিকদের সনদ নেওয়ার বাধ্যবাধকতা থাকছে। এছাড়া প্রকাশিত কোনো সংবাদ বা লেখার কারণে মানহানির মামলা করতে হলে তা কেবল প্রেস কাউন্সিলে করার বিধানও রাখা হচ্ছে। প্রেস কাউন্সিল সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, হলুদ সাংবাদিকতা ও ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য ঠেকাতে এবং প্রকৃত সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে এ উদ্যোগ হাতে নিয়েছে প্রেস কাউন্সিল।

প্রেস কাউন্সিল সূত্রে জানা যায়, সাংবাদিকদের সনদ নেওয়ার পরীক্ষার কাঠামো ও বিষয়বস্তু নিয়েও প্রতিবেদনে সুপারিশ করা হচ্ছে। এতে বলা হচ্ছে, যারা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করে সাংবাদিকতা পেশায় আসতে চাইবেন তাদের ক্ষেত্রে শুধু মৌখিক পরীক্ষা নিয়েই সনদ দেওয়া হবে।

অন্যদিকে মূলধারার সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ক্ষেত্রে পত্রিকা কিংবা টেলিভিশনের সম্পাদক তাদের অধীনে থাকা সাংবাদিকদের তালিকা প্রেস কাউন্সিলে পাঠালে সনদ ইস্যু করা হবে। কিন্তু নতুন করে সাংবাদিকতা শুরু করতে চাইলে সনদ নিতে হবে।

জানা গেছে, পেশাগত কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি মামলার বিষয়টি নিয়েও সুপারিশ করা হচ্ছে। দেশের সব পর্যায়ের মানুষের বিরুদ্ধে মানহানির মামলা আদালতে হলেও সাংবাদিকদের বিরুদ্ধে কেউ মানহানির মামলা করতে চাইলে তা যেন কেবল প্রেস কাউন্সিলেই করার বিধান করা হয় সে বিষয়ে সুপারিশ করা হচ্ছে।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ এরই মধ্যে বিষয়টি নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে কথা বলেছেন। তাকে একটি প্রস্তাব তৈরি করার জন্য বলা হয়েছে এবং সে অনুযায়ী প্রেস কাউন্সিল প্রতিবেদন তৈরি করছে। প্রেস কাউন্সিলের সভায় অনুমোদিত হওয়ার পর সুপারিশসহ প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।

অপসাংবাদিকতা বন্ধ করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সনদ ছাড়া আগামীতে কেউ সাংবাদিকতা করতে পারবে না। সাংবাদিকতা করতে হলে অবশ্যই সনদ লাগবে। আর এই সনদের দাবিটি সরকারের নয়, বরং প্রকৃত সাংবাদিকরাই তুলছেন।

তিনি আরও বলেন, ‘অপসাংবাদিকতার কারণে প্রকৃত সাংবাদিকরা এখন চরম উদ্বিগ্ন। তারা চান অপসাংবাদিকতা বন্ধে সনদের ব্যবস্থা করতে। তাই প্রকৃত সাংবাদিকদের প্রেস কাউন্সিলে তালিকাভুক্ত করা এবং পরীক্ষার মাধ্যমে সনদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’

সাংবাদিকতা করতে হলে কী ধরনের যোগ্যতা থাকতে হবে জানতে চাইলে প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার বলেন, ‘এখন এসব বিষয়ে বিভিন্ন স্থান থেকে মতামত নিয়ে সুপারিশ তৈরি করা হচ্ছে। প্রেস কাউন্সিলের সবার মতামত নেওয়া হবে। আলোচনার মাধ্যমে কী ধরনের সিদ্ধান্ত নিলে ত্রুটিমুক্তভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি।’

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক শাহ আলমগীর বলেন, ‘সাংবাদিক পরিচয়ে প্রতারণা পুরো সাংবাদিক সমাজের জন্য সম্মানহানিকর। তবে সাংবাদিকদের সনদের আওতায় আনার পরিকল্পনা আমাদেরও আছে। ইতিমধ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল সনদ দেওয়ার উদ্যোগ নিয়েছে, সেই মতে তারা কাজও শুরু করেছে। আমরাও এ বিষয়ে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছি।

তিনি বলেন, ‘যারা সাংবাদিকতা পেশায় আসতে চাইবে তাদের জন্য পরীক্ষা কিংবা প্রশিক্ষণের মাধ্যমে সনদের ব্যবস্থা করার চিন্তাভাবনা করছে সরকার। সনদ ছাড়া কেউ যেন সাংবাদিকতা পেশায় আসতে না পারে। আর এটা বাস্তবায়ন করা হলে হয়তো এ পেশায় অপসাংবাদিকতা অনেক কমে আসবে।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান বলেন, ‘অপসাংবাদিকতা বন্ধে সরকারের এ উদ্যোগ ইতিবাচক। এটা বাস্তবায়ন করা হলে অপসাংবাদিকতা অনেক কমে আসবে। যে কেউ ইচ্ছা করলেই এ পেশায় প্রবেশ করতে পারবে না। তবে এ আইন করার আগে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে খোলামেলা আলোচনার দরকার আছে। সনদ দেওয়ার প্রক্রিয়া ও মাপকাঠি সঠিকভাবে নির্ধারণ করতে হবে। তাহলেই হয়তো উদ্যোগটি সঠিকভাবে বাস্তবায়িত হবে। সূত্র :আলোকিত বাংলাদেশ





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)