শুক্রবার ● ৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি:: (২১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮৩২মিঃ)
মুক্তিযোদ্ধাদের কল্যানে কাজ করছে বর্তমান আওয়ামীলীগ সরকার এমন মন্তব্য করে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান৷ তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি৷ বাঙালি জাতি আজ মাথা উঁচু করে দাড়িয়েছে৷ তাই মুক্তিযোদ্ধাদের অবদানের কথা অনন্তকাল মনে রাখবে এ দেশের মানুষ৷
৫ আগষ্ট শুক্রবার দুপুরের দিকে সিরাজগঞ্জ শহরের এম এ মতিন সড়কস্থ মুক্তিযুদ্ধ পাঠাগার প্রাঙ্গনে জেলা মুক্তিযোদ্ধা কল্যান সমবায় সমিতি লিঃ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
পলাশডাঙ্গা যুব শিবির স্মৃতি সংসদের সভাপতি গাজী সোহরাব আলী সরকারের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, বিএমএ সভাপতি ডা. জহুরুল হক রাজা, গাজী লুত্ফর রহমান মাখন, গাজী কোরবান আলী বিন্দু ও এ্যাড. সুকুমার চন্দ্র দাস প্রমুখ৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ