শনিবার ● ১৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে মহিলা আওয়ামীলীগ নেত্রীকে সংবর্ধনা
সিরাজগঞ্জে মহিলা আওয়ামীলীগ নেত্রীকে সংবর্ধনা
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০২মিঃ) কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভবানীপুর দুঃস্থ মহিলা কল্যান সংস্থার পরিচালক মিসেস সামসুন্নাহারকে সংবর্ধনা দেয়া হয়েছে৷ ১৩ আগষ্ট শনিবার দুপুরে মহেশকাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের প্রশিক্ষন প্রাপ্ত বেকার যুবক সমবায় সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়৷ এ সময় সংগঠনের সভাপতি আব্দুর কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মজিদ, জাতীয় মত্স্যজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও সংগঠনের প্রতিষ্ঠাতা সুরুতজামাল তালুকদার, সদস্য সাইফুল ইসলাম ও মাসুদুর রহমান প্রমুখ৷ এ সময় মহিলা নেত্রী সামসুন্নাহার কাওয়াকোলা ইউনিয়নে দুঃস্থ নারী ও যুবকদের পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহনের আশ্বাস প্রদান করেন৷ অনুষ্ঠানে গ্রামের হতদরিদ্র কয়েক শতাধিক নারীপুরুষ অংশগ্রহন করেন৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ