শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলকে এক কাতারে এসে কাজ করতে হবে : ফজলে করিম চৌধুরী এমপি
প্রথম পাতা » চট্টগ্রাম » বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলকে এক কাতারে এসে কাজ করতে হবে : ফজলে করিম চৌধুরী এমপি
সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলকে এক কাতারে এসে কাজ করতে হবে : ফজলে করিম চৌধুরী এমপি

---রাউজান প্রতিনিধি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩২মিঃ)
১৫ আগষ্ট সোমবার দিন ব্যাপী কর্মসূচি পালনের মাধ্যমে রাউজানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

রাউজান উপজেলা আওয়ামীলীগ ও দলের সহযোগি সংগঠনের উদ্যোগে পালিত দিবসের কর্মসূচিতে ছিল খতমে কোরআন,রক্তদান, আলোচনা সভা ও ২০ হাজার মানুষের মেজবান।
কর্মসূচির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি
সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সকালে রক্ত সংগ্রহকারী প্রতিষ্ঠান সন্ধানী উপজেলা পরিষদের একটি ভবণে রক্ত সংগ্রহ করেন। এখানে সংগৃহীত হয় বিপুল পরিমান রক্ত। আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাউজান নিজাম উদ্দিন পাবলিক হলে ।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বেবী। সভায় প্রধান অতিথি ফজলে করিম চৌধুরী এমপি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাঙালীর জাতির মুক্তির দুত বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ঘাতকরা চেষ্টা করেছিল এদেশর মানুষের মন থেকে তার নাম বুঝে ফেলতে। কিন্তু ঘাতকদের এই স্বপ্ন দুস্বপ্নে পরিণত হয়েছে। তিনি জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে এক কাতারে আসতে আহ্বান জানিয়ে বলেন ডিজিটাল বংলাদেশের রূপকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিত উন্নয়ন বিপ্লবকে এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে এদেশকে মর্যদার আসনের বসাতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দলের নাম ব্যবহার করে কতিপয় ষড়যন্ত্রকারী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দলের ঐক্য নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। সংসদ সদস্য বলেন, যারা এ তৎপরতায় লিপ্ত তাদের চিহ্নীত করে প্রতিরোধ করতে হবে।

আলোচনায় অংশ গ্রহন করেন, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নিবাহী কর্মকর্তা কুলপ্রদীপ চাকমা, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, রাউজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান কলেজের অধ্যক্ষ আবদুর রশীদ, নোয়াপাড়া কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন আহমদ, আলহাজ্ব আবদুস ছালাম, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম শাহজান, কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, সমীর দাশ গুপ্ত, শওকত হাসান, আজাদ হোসেন, দীলিপ চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী রানা, এসএম আসাদ উল্লাহ, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম, আলহাজ্ব দিদারুল আলম, সরোয়াদ্দী সিকদার, আব্বাস উদ্দিন আহমদ, লায়ন সাহাবুদ্দিন আরিফ,ভূপেশ বড়ুয়া, সুকুমার বড়ুয়া, রোকন উদ্দিন, সৈয়দ আবদুল জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, তসলিম উদ্দিন চৌধুরী, প্রিয়োতোষ চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, নাঈম উদ্দিন চৌধুরী, দুলাল বড়ুয়া, জসিম উদ্দিন চৌধুরী, জাফর আহমদ ও বাবুল মিয়া প্রমূখ।





আর্কাইভ