শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » তথ্য প্রযুক্তি আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা : সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কি-না তা জানতে চেয়ে নোটিশ
প্রথম পাতা » অপরাধ » তথ্য প্রযুক্তি আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা : সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কি-না তা জানতে চেয়ে নোটিশ
বৃহস্পতিবার ● ১৮ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তথ্য প্রযুক্তি আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা : সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কি-না তা জানতে চেয়ে নোটিশ

---

অনলাইন ডেস্ক :: সংবাদ প্রকাশের দায়ে তথ্য প্রযুক্তি আইন ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও তাদেরকে কারাগারে পাঠানো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কি-না তা জানতে চেয়ে একটি উকিল নোটিশ দেয়া হয়েছে।

সংবাদ প্রকাশের দায়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(১), ৫৭(২) ধারা প্রয়োগ করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলে পাঠানো বাংলাদেশ সংবিধানের ৩৯(২) (খ) এর পরিপন্থী কি-না এবং সংবিধানের ৩৯(১) (খ)এর সঙ্গে সাংঘর্ষিক কি-না সেটি জানতে চেয়ে এ নোটিশ দেয়া হয়।

আইন, স্বরাষ্ট্র, তথ্য মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহা-পরিদর্শক(আইজিপি) কাছে এর জবাব চাওয়া হয়েছে।

গতকাল ১৭ আগষ্ট বুধবার এ উকিল নোটিশটি পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু।

নোটিশে আইনজীবী উল্লেখ করেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি যে, তথ্য প্রযুক্তি আইনের এ ধারাগুলো ব্যবহারের মাধ্যমে মামলা করে স্বনামধন্য সংবাদপত্রের সম্পাদক, নির্বাহী সম্পাদক ও রিপোর্টারকে কারাগারে পাঠানো হচ্ছে।

বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা, বাকস্বাধীনতা ও বিবেকের স্বাধীনতার অধিকার রয়েছে। এতে আরো উল্লেখ করা হয়, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা,
শালীণতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিযংগত বাধানিষেধ- সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক স্বাধীনতার অধিকার ও সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হলো।

নোটিশে আরো বলা হয়, সংবিধানের ৩৯(খ) পর্যালোচনায় প্রত্যেক সংবাদপত্র তথা নিরপেক্ষ সংবাদ পরিবেশনের স্বাধীনতা সাংবাদিকদের রয়েছে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে এবং তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে।

নোটিশে আরো বলা হয়, কোনো সংবাদপত্রে সাংবাদিক আপত্তিকর সংবাদ প্রচার করলে তার বিরুদ্ধে ফৌজদারী আইন ও দণ্ডবিধি মোতাবেক মামলা করা যেতে পারে। সে আইনের অধিনে সাজা দেয়া যেতে পারে। কিন্তু তা না করে তথ্য প্রযুক্তি আইন ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে যা সংবিধানের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

আগামী ১৫ দিনের মধ্যে এ নোটিশের জবাব না পেলে জনস্বার্থে উচ্চ আদালতে এই আইনজীবী একটি রিট আবেদন করবেন বলে নোটিশে উল্লেখ করেছেন।





আর্কাইভ