শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড এ পাশের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ
প্রথম পাতা » চট্টগ্রাম » এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড এ পাশের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ
বৃহস্পতিবার ● ১৮ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড এ পাশের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ

---অনলাইন ডেস্ক :: এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি’র পাশের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অধীনে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৮৭ হাজার ৪৬৩ পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৫৬ হাজার ১৬ জন শিক্ষার্থী। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৫৩ জন শিক্ষার্থী।

১৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

দুপুর ২টায় চট্টগ্রাম বোর্ডের www.bise-ctg.gov.bd , www.educationboardresult.gov.bd ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৮৭ হাজার ৪৬৩ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ৪৩ হাজার ৫১২ জন এবং ৪৩ হাজার ৯৫১ জন ছাত্রী। ২২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী মোট ৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৪ হাজার ৭৮৯, ব্যবসায় শিক্ষা থেকে ৩৯ হাজার ৬৬২, মানবিক থেকে ৩৩ হাজার ৭ এবং গার্হস্থ অর্থনীতি থেকে ৫ জন অংশ নেয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার এবার পাসের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৫৩ জন শিক্ষার্থী।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)