বৃহস্পতিবার ● ১৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
কালীগঞ্জে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২৯মিঃ) গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রাণ-আরএফএল কারখানার ভেতর থেকে প্রতিষ্ঠানটির প্রসেনজিত (২৬) নামে এক শ্রমিকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে৷
১৭ আগস্ট বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকার ওই কারখানা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ৷
প্রসেনজিত খুলনার ডুমুরিয়া থানার ডুমুরিয়া এলাকার মৃণাল দাসের ছেলে৷ তিনি কালীগঞ্জ মূলগাঁয়ে প্রাণ-আরএফএল কারখানার ভেতরে শ্রমিকদের কোয়ার্টারে থাকতেন এবং প্রতিষ্ঠানটিতে সুইং অপারেটর হিসেবে কাজ করতেন৷
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, তারা ধারণা করছেন, প্রসেনজিত দুপুরে তার রুমে ঢুকে ভেতর থেকে দরজা-জানালা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিকেলে লাশ উদ্ধার করে পুলিশ৷
পরে ময়নাতদন্তের জন্য তার লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়৷
এসআই জানান, প্রসেনজিতের আত্মহত্যার কারণ জানা যায়নি৷ তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো চিন্তাভাবনার কারণে তিনি আত্মহত্যা করেছেন৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা