শিরোনাম:
●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
রাঙামাটি, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে নদী ও সড়ক পথের পাশে এবারও ব্যাপক তামাক চাষ শুরু
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে নদী ও সড়ক পথের পাশে এবারও ব্যাপক তামাক চাষ শুরু
বৃহস্পতিবার ● ৬ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে নদী ও সড়ক পথের পাশে এবারও ব্যাপক তামাক চাষ শুরু

---মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান থেকে :: সেই দুর্গম বড় মদক থেকে বান্দরবান জেলা শহর এবং আলীকমের পোয়ামহুরী থেকে লামা উপজেলা সদর পর্যন্ত সাংগু নদীর দুইতীরে তিন শতাধিক কিলোমিটার এলাকায় ব্যাপক আকারে এবারও তামাক চাষ শুরু হয়েছে। সড়কপথের দুইপাশে লামা উপজেলার ইয়াংসা থেকে ফাঁািসয়াখালী,আলীকদম উপজেলা সদর থেকে লামা উপজেলা সদরজুড়েই শুধু তামাক চাষ আর তামাক চাষের সূচনা নজরে পড়ছে আবারও। ফলে জেলার রুমা, থানছি,রোয়াংছড়ি,বান্দরবান সদর, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলায় শীতকালীন সাক-সবজীর আবাদ প্রতিবছরের মত এবারও ভয়ানকহারে কমে যাবে। বর্তমানে জেলা সদরসহ উপজেলা সদরগুলোতে সাধারণ তরকারীর দাম প্রতিকেজি গড়ে ৩০ থেকে ৬০ টাকা।
বান্দরবান পার্বত্য জেলায় সর্বনাশী তামাক চাষের ব্যাপক প্রস্তুুতি চলছে। আসন্ন মৌসুম উপলক্ষে চাষীরা তামাক কোম্পানীগুলোর অগ্রীম অর্থসহায়তায় অবাধে তামাক চাষের জন্য মাঠে নেমেছে। জেলার নানাস্থানে বিপুল সংখ্যক তামাক পাতার বিজতলা স্থাপিত এবং চারা উত্তোলন করা হয়েছে। বহু এলাকায় ইতিমধ্যেই জমিতে চাষীরা তামাক চারা লাগিয়েছে। গত ১০ বছরে জেলায় তামাক চাষের ক্ষেত্র প্রায় ২০ গুন বৃদ্ধি পেয়েছে, একইকারণে কমেছে কৃষিপণ্যের আবাদ। তবু প্রশাসন কিংবা সংশ্লিষ্টদের কোন মাথা ব্যথা নেই তামক চাষ প্রতিরোধে। ভোক্তা ও কৃষষদের অভিযোগ, তামাকচাষ বিরোধী জোরালো কোন ভ’মিকাও পালন করছেন না সরকারি কর্মকর্তারা।
জেলার থানছি উপজেলা সদর থেকে দুর্গম বড়মদক পর্যন্ত প্রায় ৪৮ কিলোমিটার নদী পথ। এর মধ্যে প্রায় ২৫ কিলোমিটারজুড়েই নদীর চরে তামাক চাষের জন্য জমি তৈরি করা হয়েছে। ব্যাপক এলাকায় তামাক বিজতলা স্থাপিত হয়েছে। একইভাবে থানছি থেকে জেলা সদরের কাছে চাইংগা,তারাছা, বাগমারা, আন্তা পাড়া, জামছড়ি বেতছড়া এবং জেলা শহরের ভাটিতে ভরাচর, লাংগিরচর থেকে চেমিমুখ পর্যন্ত ৩০ কিলোমিটার নদীর তীরে তামাক চাষের ব্যাপক প্রস্তুতি চলছে। এসব নদীর চরের মোট জমির প্রায় ৮০ ভাগই তামাকচাষের জন্য এবং বাকি ২০ ভাগ জমিতে কৃষিপণ্য আবাদের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। একইভাবে রোয়াংছড়ি উপজেলা সদরের সমতল এলাকাসমুহেও তামাকচাষ করার জন্য জমি তৈরি করা হয়েছে। বেতছড়া ও তারাছামুখ এলাকায় ইতিমধ্যেই তামাক পাতার চারা রোপন করা হয়েছে, অন্যান্য এলাকায় তামাক চাষ শুরু হয়ে গেছে।
এদিকে জেলার থানছি উপজেলার বলিপাড়ায় প্রায় ৯০ ভাগ জমিতে এবারও তামাক চাষ শুরু হয়েছে বলে জানা গেছে। বলি বাজার এলাকার একশ্রেণীর মহাজন তামাকচাষীদের চড়াসুদে দাদন দিয়েছে। কয়েকজন তামাকচাষী (নাম প্রকাশে অনিচ্ছুক) বৃহস্পতিবার জানিয়েছেন, প্রতিহাজারে ৫০০ টাকাহারে সুদ নিয়েই বহু চাষী এবারও তামাকচাষ শুরু করে দিয়েছে। তামাক কোম্পানী গুলো তাদের সুবিধার জন্যে এবং পছন্দের চাষীদের মধ্যেই কেবল অগ্রীম লোন প্রদান করে থাকে। ফলে অন্যচাষীরা মহাজনের চড়াসুদেই তামাক চাষ করতে বাধ্য হচ্ছেন ফি বছরই।
বেশকটি এলাকা পরিদর্শন এবং কৃষকদের সাথে কথা বলে জানাগেছে, অবাধে তামাক চাষের ফলে এলাকা ভিত্তিক কৃষি জমি কমছে, বাড়ছে তামকা পাতা চাষের জমি। ফলে পুরো এলাকায় তরকারীর ও সাকসবজির আবাদ কমেছে। এতে হাটবাজারগুলোতে তরকারী ও সবজির সরবরাহ কমে যাওয়ায় এলাকাবাসীকে তিনগুন দামে সাকসবজি কিনে খেতে হচ্ছে। পুষ্টিবান সবজিরও কৃত্রিম সংকট বিরাজ করছে। জেলা সদরে ৩০ থেকে ৬০ টাকা দামে প্রতিকেজি তরকারি কিনতে হচ্ছে ক্রেতাদের বর্তমানে। একইভাবে উপজেলা গুলোতেও সবজির চরম সংকট বিরাজ করছে। তবু নেই তামাক পাতার চাষ রোথে কোন পদক্ষেপ। তামাকচাষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, প্রতিরোধ করা হচ্ছে না।
বান্দরবান জেলা সদরের কৃষিবিদ আলতাফ হোসেন জানান, বান্দরবান জেলার পাহাড় ও সমতলের মাটি খুবই উর্বর এবং কৃষিপণ্য উৎপাদ উপযোগী। সর্বনাশী তামাকের বিকল্প চাষ হিসেবে আবাদ করতে আমাদের রাজস্ব খাাতথেকে এবছরে ২১০০,জন কৃষককে ১ ভিগা করে ভুট্টা বিজ, আমন ধান বিজ, বুরো ধান বিজ ও আউষ ধানের বিজ, ভিটি বেগুন বিজ প্রদান করাহয় ও সাতে বিনা মূল্যে বিভিন্ন সারও প্রদান করা হচ্ছে। শুধুমাত্র তামাক চাষ থেকে বেরিয়ে আসার জন্য আগামীতে আরো ৬০০ জন কৃষককে ঠিক এভাবে সরকারি রাজস্ব খাত হতে সহায়তা দেওয়া হবে। এভাবে, তুলা, আখ, আদা-হলুদ, মসলাজাতীয়সহ বিভিন্ন কৃষিপন্য আবাদ করা অতিব প্রয়োজন। এতে পরিবেশ অনুকুলে থাকবে, মানুষের পুষ্টির যোগানও বজায় রাখা সম্ভব হবে।
বান্দরবান জেলা মৃত্তিকা বিভাগের একজন কর্মকর্তা বলেন, অবাধে তামাকচাষের ফলে পাহাড়ের মাটি ক্রমশ উর্বরা শক্তি হারাচ্ছে। কৃষকদের এখনই সময় সেই সর্বনাশী তামাক চাষ থেকে ফিরে আসা। তামাক চাষের ফলে জমিতে কেঁচোসহ পরিবেশ রক্ষাকারী পোকা-মাকড়ও ধংস হয়ে যাচ্ছে। সরকারের কৃষি বিভাগসহ উন্নয়ন সংস্থা বা প্রতিষ্ঠানগুলোকে তামাকের বিকল্প চাষে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের দ্রুত উদ্যোগ গ্রহণ করতে হবে।
জেলায় তামাকচাষে নিয়োজিত তামাক কোম্পানীগুলোর স্থানীয় কর্মকর্তারা বলেন, এলাকার চাষীরা নগদ অর্থ পাওয়ায় তামাকচাষের দিকে ঝুঁকে পড়েছে। কোন চাষীকে অর্থের প্রলোভন দেখিয়ে তামাকচাষ সম্প্রসারণ করা হচ্ছে না বলেও তারা দাবি করেন। তারা বলেন, দেশে তামাকচাষ বন্ধ হলে বিদেশ থেকে বছরে কমপক্ষে ৩০ হাজার কোটি টাকার কামাক আমদানী করতে হবে। তাছাড়াও তামাক উৎপাদনও বিক্রিতকারণে সরকার বতর্মানে প্রতিবছর কমপক্ষে ৮ হাজার কোটি টাকার নিশ্চিত রাজস্ব পাচ্ছে বলে তারা জানান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)