বুধবার ● ২৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খেলা » যশোরে কুস্তি খেলোয়াড়দের প্রশিক্ষণ শুরু
যশোরে কুস্তি খেলোয়াড়দের প্রশিক্ষণ শুরু
ক্রীড়া প্রতিবেদক :: জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলার অভয়নগর থানার মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে তৃণমুল পর্যায় থেকে প্রতিভাবান অনূর্ধ-১৬ কুস্তি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম-২০১৬৷ ২৩ আগষ্ট মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বালক ও বালিকা প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন ৫নং শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান মহাম্মদ আলী মোল্লা ৷ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সদস্য ও যশোর জেলা ক্রীড়া সংস্থার কুস্তি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ আলী আনোয়ার ও ৫নং শ্রীধরপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মো. রওশন আলী মোড়ল প্রমুখ ৷ এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের প্রশিক্ষক কামাল হোসেন ও সহকারী প্রশিক্ষক এর দায়িত্বে রয়েছেন স্থানীয় মো. ঊাবুল মোড়ল ৷ ৫দিন ব্যাপী এ বাছাই কার্যক্রমে থানার বিভিন্ন স্থান হতে মোট ৬০জন বালক ও বালিকা অংশ গ্রহন করে৷ এদের মধ্য থেকে মেধা অনুযায়ী প্রশিক্ষণের জন্য মোট ১০জনকে বাছাই করা হয়েছে ৷





গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা