বৃহস্পতিবার ● ২৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে নির্যাতন করে বিষ দিয়ে হত্যা: হাসপাতালে গৃহবধুর লাশ
সিরাজগঞ্জে নির্যাতন করে বিষ দিয়ে হত্যা: হাসপাতালে গৃহবধুর লাশ
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১০ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫মিঃ) সিরাজগঞ্জের সলঙ্গা থানার দেওভোগ গ্রামে রুমি খাতুন (২৮) নামে এক গৃহবধুকে নির্যাতনের পর মুখে বিষঢেলে দিয়ে হত্যার পর হাসপাতালে লাশ রেখে পালিয়ে গেছে স্বামী ও স্বজনরা৷ পালানোর সময় হাসপাতালের লোকজন কাউকে আটক করতে না পারলেও লাশ বহনকারী পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে৷ নিহত গৃহবধু রুমি খাতুন সলঙ্গা থানার দেওভাগ গ্রামের তারিকুল ইসলাম আরিফের স্ত্রী ও সদর উপজেলার ভেওয়ামাড়া নতুন পাড়ার রফিকুল ইসলামের মেয়ে৷
রুমীর মামা আব্দুল খালেক জানান, প্রায় নয়বছর আগে তার ভাগ্নির বিয়ে হয়৷ তাদের ঘরে একটি সন্তান রয়েছে৷ বছর খানেক আগে নির্যাতনের কারণে দুজনের ছাড়াছাড়ি হওয়ায় আদালতে মামলা হয়৷ এক পর্যায়ে প্রায় ছয়মাস আগে আবার তারা পুনরায় ঘর সংসার শুরু করে৷ এ অবস্থায় ২৪ আগষ্ট বুধবার গভীর রাতে তাকে মারপিট করে মুখে বিষ ঢেলে হত্যা করে৷ হত্যার পর একটি পিকআপ ভ্যানে করে তার স্বামী ও এক মহিলা সিরাজগঞ্জ সদর হাসপাতালে লাশ নিয়ে ফেলে রেখে পালিয়ে যায়৷ সংবাদ পেয়ে সকালে আমরা হাসপাতালে ছুটে আসি৷
সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক জানান, লাশটি হাসপাতালে রেখে স্বজনরা পালিয়ে যায়৷ সংবাদ পেয়ে দুপুরে লাশ উদ্ধারের পর মর্গে প্রেরণ করা হয়, তবে লাশ বহনকারী পিকআপটি আটক করে রাখা হয়েছে৷ তিনি আরো জানান, নিহতের মাথায় ও হাটুতে নির্যাতনের কারণে ফুলা জখমের চিহ্ন রয়েছে৷ মুখে বিষের আলামত রয়েছে৷ এ ঘটনায় প্রাথমিকভাবে ইউডি মামলা হয়েছে৷ ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে বলেও তিনি জানান তিনি ৷





ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড