শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বেতন না দিয়ে কারখানা বন্ধ: শ্রমিকদের বিক্ষোভ
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বেতন না দিয়ে কারখানা বন্ধ: শ্রমিকদের বিক্ষোভ
বৃহস্পতিবার ● ২৫ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বেতন না দিয়ে কারখানা বন্ধ: শ্রমিকদের বিক্ষোভ

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ বাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৩মিঃ) বেতন-বোনাস পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় অবস্থিত হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকরা৷

২৫ আগস্ট বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে৷

শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বেনাস সম্পূর্ণ পরিশোধ না করে গত ১ আগস্ট কারখানা বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ ৷ এরপর থেকে ওই কারখানার প্রায় ছয়শ’ শ্রমিক প্রতিদিন কারখানার সামনে গিয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে৷
বার বার কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি৷ আজ ২৫ আগষ্ট বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষ পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেও তা পরিশোধ না করলে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে৷

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল খালেক সাংবাদিকদের জানান, গত ঈদেও শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি কর্তৃপক্ষ৷ এ নিয়ে তখন শ্রমিকরা বিক্ষোভ করলে তাদের গড়ে দেড়/দুই হাজার করে টাকা দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়৷

এরপর কারখানা কর্তৃপক্ষ একাধিকবার পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা রক্ষা করেননি৷ পরে গত ১ আগস্ট কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার ফটকে নোটিশ টানিয়ে দেয়৷ পরদিন শ্রমিকরা কারখানায় গিয়ে বন্ধের নোটিশ দেখে বিক্ষুদ্ধ হয় এবং পাওনা আদায়ে আন্দোলনের কর্মসূচি দেয়৷

সবশেষে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেও দুপুর পর্যন্ত মালিক তা পরিশোধ করেনি৷ পরে তারা কারখানার সামনে বিক্ষোভ ও আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)