শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন
মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে স্বামী, শ্বাশুড়ি, ভাসুর মিলে রশি দিয়ে হাত-পা বেঁধে এক গৃহবধূকে নির্যাতন করে রক্তাক্ত জখম করেছে৷

ঘটনাটি ঘটেছে ২৯ আগস্ট সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাথোরা এলাকায়৷

নির্যাতিত ওই গৃহবধূর নাম এনি আক্তার (৩৩)৷ তিনি গাজীপুর মহানগরীর বোর্ডবাজার সংলগ্ন কাথোরা এলাকার হাবিব উল্লাহ মাস্টারের ছেলে খায়রুল ইসলামের স্ত্রী৷

গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে৷

জানা যায়, গৃহবধূ এনির বাবার কাথোরা এলাকায় খাবার হোটেলের ব্যবসা আছে৷ তিনি ৮/১০ বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন৷ তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলায়৷

এনির বাবা মজিবর রহমান ও স্থানীয়রা জানান, চার বছর আগে এনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয় কাথোরার হাবিব উল্লাহ মাস্টারের ছেলে খায়রুল ইসলাম৷ এনির পরিবার অসচ্ছল থাকায় এই বিবাহে খায়রুলের পরিবারের সম্মতি ছিল না৷ বিবাহের পর থেকেই এনিকে তালাক দেয়ার জন্য খায়রুলকে চাপ দিচ্ছিলেন তার মা রেহেনা বেগম ও বড় ভাই মঞ্জু৷

পরিবারের চাপে খায়রুল এনিকে তালাক দিলেও কিছু দিন পরে আবার ৭ লাখ টাকার দেন মোহরে তাকে পুনরায় বিবাহ করেন৷ এ ঘটনায় খায়রুলকে পৈতৃক সম্পত্তি থেকেও বঞ্চিত করা হয়৷ ইতোমধ্যে গত দেড় বছর আগে তাদের একটি মেয়ে সন্তান জন্ম নেয়৷ এতে এনির ওপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়৷ এ নিয়ে পৃথক সংসার করার কথা বলে খায়রুল গাজীপুরের কালিয়াকৈর এলাকায় বাসা ভাড়া নেন৷ পরে ওই বাসায় এনিকে রেখে খায়রুল গাঢাকা দেন৷ এনি ও তার স্বজনরা খায়রুলকে গুম করেছে থানায় এমন অভিযোগ দেয় খায়রুলের পরিবার৷

পরে এনির পরিবার পুলিশের সহযোগিতায় খায়রুলকে সাভার পল্লী বিদ্যুত্‍ এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করে৷ ওই বাড়িতে খায়রুলের মা রেহেনা বেগমও অবস্থান করছিলেন৷ পরে স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে খায়রুলকে জেল থেকে জামিনে বের করা হয়৷

এ ব্যাপারে বৃহস্পতিবার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে এক সালিশে দেনমোহর ও খোরপোষ বাবদ ৮ লাখ ৫ হাজার টাকায় তাদের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত হয়৷ খায়রুলের পরিবার নগদ টাকার পরিবর্তে দুই কাঠা জমি এনিকে রেজিস্ট্রি করে দিতে সম্মত হয়৷ সোমবার জমি বুঝে দেয়ার কথা বলে এনি আক্তারকে খায়রুলদের বাড়িতে নিয়ে পরিকল্পিতভাবে নির্যাতন চালায়৷

স্বামীর পরিবারের সদস্যদের অমানুষিক নির্যাতনে গৃহবধূ এনির রক্তে লাল হয় ঘরের বারান্দা ও বাড়ির উঠোন৷ একপর্যায়ে এনি জ্ঞান হারিয়ে ফেললে মারা গেছেন ভেবে নির্যাতনকারীরা বাড়ি-ঘরে তালা দিয়ে দ্রুত পালিয়ে যায়৷ যাওয়ার সময় রক্তের ওপর পানি ঢেলে আলামত মুছে দেয়ার চেষ্টা করে৷ প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে এনির বাবা-মা উঠোনে রশিতে হাত-পা বাঁধা অবস্থায় এনিকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন৷

এ ব্যাপারে জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে মামলা নেয়া হবে এবং দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে৷





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ