শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে কথিত’বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত: অস্ত্র উদ্ধার
ঝিনাইদহে কথিত’বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত: অস্ত্র উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৮ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ২.২১মিঃ) ঝিনাইদহের কালীগঞ্জের পিরোজপুরে ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে অজ্ঞাত (৪০) এক ডাকাত নিহত হয়েছে৷
শুক্রবার ভোররাত ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে৷ নিহত ডাকাতের নাম-পরিচয় পাওয়া যায়নি৷
ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় শাটারগান, এক রাউন্ড গুলি, পাঁচটি ককটেল, চারটি রামদা, একটি চাইনিজ কুড়ালসহ ডাকাতি করার বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে৷
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী সাংবাদিককে জানান, ২ সেপ্টেম্বর তারিখ শুক্রবার ভোররাত ৪টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার ঝিনাইদহ-যশোর সড়কের পিরোজপুর কড়ইতলায় একদল ডাকাত গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল৷
এ সময় পুলিশের একটি টহল দল সড়ক দিয়ে যাওয়ার সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছোঁড়ে৷ পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে৷ তত্সময় দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়৷ বাকি ডাকাতরা অস্ত্র, গুলি, ককটেলসহ ডাকাতির সারঞ্জাম রেখে পালিয়ে যায়৷
পুলিশ রাতেই লাশ উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে আনে৷ তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা