সোমবার ● ৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ছাত্রী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ
গাজীপুরে ছাত্রী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২১ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৯মিঃ) গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের প্রতিবাদে এবং ফুট ওভারব্রিজ স্থাপনের দাবিতে সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে৷
৫ সেপ্টেম্বর সোমবার সকাল পৌনে ৯টা থেকে ১০টা পর্যন্ত টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা৷ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷
একালাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ওই একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী তাসনিম আক্তার রাফা (১২) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় আহত হয়৷ পরে হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷
এর প্রতিবাদে এবং ফুট ওভারব্রিজ স্থাপনের দাবিতে আজ রবিবার ওই একাডেমির সামনের মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অবরোধ করে৷ এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়৷ খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়৷
টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীরা ওই মহাসড়কে অবস্থান নেয়৷ এতে যানবাহন চলাচল সাময়িক বিঘি্নত হয়৷ পরে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ঘটনাস্থলে গিয়ে ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়৷ এঘটনায় কোনো ভাংচুর এবং অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন