শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » নিয়োগ হচ্ছে সাড়ে নয় হাজার সিনিয়র ষ্টাফ নার্স
প্রথম পাতা » করোনা আপডেট » নিয়োগ হচ্ছে সাড়ে নয় হাজার সিনিয়র ষ্টাফ নার্স
সোমবার ● ৫ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিয়োগ হচ্ছে সাড়ে নয় হাজার সিনিয়র ষ্টাফ নার্স

---অনলাইন ডেস্ক :: সরকারি হাসপাতাল গুলোতে শিগগিরই সাড়ে নয় হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগ হচ্ছে। প্রার্থীদের মৌখিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। দ্রুতই চূড়ান্ত ফল ঘোষণা করবে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এরপরই নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
পিএসসি সূত্র বলছে, পদ বেশি হওয়ায় মৌখিক পরীক্ষা দেওয়া ১১ হাজার ৯৫ জন প্রার্থীর মধ্যে ৮৬ শতাংশই নিয়োগ পাবেন। কাজেই যাঁরা মৌখিক পরীক্ষা ভালো বা মোটামুটি দিয়েছেন, তাঁরা এমনিতেই নিয়োগ পাবেন।
তবে কয়েকজন প্রার্থী বলেছেন, এরপরও চাকরি নিশ্চিত করতে কিছু প্রার্থী স্বেচ্ছায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিসহ কিছু লোককে ঘুষ দিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে পিএসসির একজন সদস্য বলেন, ঘুষ বাজে সংস্কৃতি। যেখানে বেশির ভাগ প্রার্থী এমনিতেই চাকরি পাবেন, সেখানে কাউকে টাকা দেওয়া অর্থহীন।
জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘আমরা প্রায় সাড়ে নয় হাজার নার্স নিয়োগের চাহিদা পেয়েছি। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৯৫ জন। গত ২৩ আগস্ট মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। আশা করছি, দ্রুতই চূড়ান্ত ফল ঘোষণা করা যাবে।’
নার্স পদটিকে বর্তমান সরকার দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করায় পিএসসির মাধ্যমে এই নিয়োগ হচ্ছে। পিএসসি সূত্র বলেছে, এ বছরের ৩ জুন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষায় প্রার্থী ছিলেন ১৮ হাজার ৬৩ জন। ৭ জুন প্রকশিত ফলে ১১ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন। ১১ জুলাই থেকে তাঁদের মৌখিক পরীক্ষা শুরু হয়।
এ বছরের ২৮ মার্চ ৩ হাজার ৬১৬টি সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে আরও ৬ হাজার পদে নিয়োগের চাহিদা পায় পিএসসি। ফলে ৯ হাজার ৬১৬টি পদে নিয়োগ হচ্ছে।
আগে লিখিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও নার্সদের দাবির পরিপ্রেক্ষিতে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে শুধু প্রাথমিক বাছাই ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র বলেছে, এর আগে ২০১৩ সালে ৪ হাজার ১০০ জনকে বিভিন্ন সরকারি হাসপাতালে নার্স হিসেবে নিয়োগ করা হয়।
নার্সদের দেখভালের দায়িত্বে থাকা সেবা পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নাসিমা পারভীন বলেন, বর্তমানে হাসপাতালগুলোতে ১৮ হাজার নার্স আছেন। আরও প্রায় ১০ হাজার নিয়োগ পেলে সরকারি হাসপাতালগুলোতে সেবা বাড়বে।’
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ইরা দিবরা বলেন, অনেক চাকরিপ্রার্থী চাকরি পাবেন, এটি যেমন ভালো খবর, তেমনি এই খাতেও গতি আসবে।          সূত্র : প্রথম আলো





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)