সোমবার ● ৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » দীঘিনালায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যা
দীঘিনালায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যা
দীঘিনালা প্রতিনিধি :: (২১ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৪২মিঃ) খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় গভীর রাতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম বাদল মিয়া (৩৭)।রবিবার রাতে উপজেলা সদরের অনাথ আশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, নিহত বাদল মিয়া অনাথ আশ্রম এলাকার রশিদ মিয়ার ছেলে। ওই এলাকায় তার একটি দোকান ছিল। রবিবার রাতে তাকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে।
ওসি আরো জানান, সকালে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিজানুর রহমান বলেন, দোষীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা