মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » দিনাজপুরে অনূর্ধ্ব-১৬ কুস্তি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু
দিনাজপুরে অনূর্ধ্ব-১৬ কুস্তি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু
ক্রীড়া প্রতিবেদক :: জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে তৃণমুল পর্যায় থেকে প্রতিভাবান অনূর্ধ্ব-১৬ কুসত্মি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম-২০১৬ ৷ ১৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বালক ও বালিকা প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান৷ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডলারসহ অন্যান্যরা৷ জেলার বিভিন্ন উপজেলা থেকে বালক ৮০জন ও বালিকা ৩০জন মোট ১১০জন খেলোয়াড় বাছাই পর্বে অংশ গ্রহন করে৷ ১৮ ও ১৯ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বাছাই শেষে বালক ১২জন এবং বালিকা ১১জনকে জেলা পর্যায়ে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়৷ এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত কোচ হাজী মো. আশরাফ আলী৷ সহকারী কোচের দায়িত্বে রয়েছেন রাহাতুল ইসলাম লিটন ৷ আগামী ২৭সেপ্টেম্বর বিকেলে ১০দিনব্যাপী এ কুস্তি প্রশিক্ষণ কর্যক্রম শেষ হবে ৷





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন