মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে আ’লীগ সহযোগি সংগঠনের তিন নেতা কারাগারে
বিশ্বনাথে আ’লীগ সহযোগি সংগঠনের তিন নেতা কারাগারে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা আ.লীগের সহযোগি সংগঠনের তিন নেতা আদালতে আত্মসমর্পন করেছেন৷ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিলেট জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আতিকুল হায়দারের আদালতে তারা আত্মসমর্পন করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নিদের্শ দেন৷ আত্মসমর্পনকারী নেতারা হলেন-বিশ্বনাথ উপজেলা যুবলীগের সদস্য আবদুল আজিজ সুমন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মহিবুর রহমান সুইট, উপজেলা প্রজন্মলীগের আহবায়ক তোফায়েল আহমদ৷ বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবি সিরাজুল ইসলাম সিরাজ ও বিশ্বনাথ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার৷ আসামি পক্ষের আইনজীবি ছিলেন একে এম সামিউল, গিয়াস উদ্দিনসহ আরও কয়েকজন৷
জানা যায়, ২০১৪ সালের ২৬ জানুয়ারি বিশ্বনাথ থানায় বিভিন্ন মামলায় জব্দকৃত গাড়ি প্রকাশ্যে নিলামের ব্যবস্থা করে থানা পুুলিশ৷ ওইদিন গাড়ি নিলামকে কেন্দ্র করে পুলিশ ও আ.লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীর মধ্যে থানায় উপস্থিত ম্যাজিষ্ট্রেট এর সামনে হাতাহাতি ভাংচুরের ঘটনা ঘটে৷
এ ঘটনায় তত্কালিন থানার এস আই টিপু সুলতান বাদি হয়ে আ.লীগ ও সহযোগি সংগঠনের চার নেতার নাম উল্লেখ করে থানার মামলা দায়ের করেন৷ যার নং জিআর ১৫/১৪ ইং৷
আসামিরা মামলা দায়েরের পর থেকে আদালতে হাজিরা দেয়নি৷ গত ২০১৫ সালের ২৪ মে সিলেটের ২য় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট নাজমূল হোসাইন চৌধুরীর আদালত এজাহার নামীয় চার আসামিকে আড়াই বছর করে সাজা প্রদান করেন৷ এরপর থেকে আসামিরা পলাতক ছিল৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা