শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা ছাড়তে অবৈধ দখলদারদের নোটিশ
প্রথম পাতা » পাবনা » প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা ছাড়তে অবৈধ দখলদারদের নোটিশ
শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা ছাড়তে অবৈধ দখলদারদের নোটিশ

---

চাটমোহর প্রতিনিধি :: বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তন কারী, বাংলা সাহিত্যের ইতিহাস সমৃদ্ধকারী সুলেখক প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা ছাড়তে অবৈধ দখলদারদের ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার নোটিশ প্রদান করেছে চাটমোহর উপজেলা ভূমি প্রশাসন৷ চাটমোহরে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো গত ২০ সেপ্টেম্বর সহিত্যিক প্রমথ চৌধুরীর বেদখল হওয়া পৈত্রিক নিবাস পরিদর্শন করেন৷ জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক অবৈধ দখলদারদের ৭ দিনের সময় দিয়ে স্থাপনাসহ অন্যান্য জিনিষপত্র নিজেদের উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে৷ এসময়ের মধ্যে তারা স্থাপনা সড়িয়ে না নিলে আইনগত ভাবে তাদের সেখান থেকে উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে৷
উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর হরিপুরের পৈত্রিক নিবাসে দীর্ঘ দিন যাবত প্রায় ১৬ টি পরিবার অবৈধ ভাবে দখলে রেখেছে৷ তারা বিখ্যাত এ লেখকের স্মৃতি চিহ্ন গুলো ধ্বংস করছে৷ লেখকের স্মৃতি সংরক্ষণে ২০১৪ সালে চাটমোহরে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ গঠন করে এলাকাবাসী৷ তারা দীর্ঘ দিন যাবত এ বাড়িটি অবৈধ দখলমুক্ত করতে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে৷
লেখকের এ পৈত্রিক নিবাস অতি সত্ত্বর অবৈধ দখলমুক্ত করতে গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর নিকট আবেদন পত্র দাখিল করেন প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের পক্ষে সভাপতি প্রভাষক ইকবাল কবীর ও সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল মমিন সরকারেএরই ধারাবাহিকতায় প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস অবৈধ দখলদারমুক্ত করতে প্রশাসন দখলদারদের বিরুদ্ধে এ পদক্ষেপ।





আর্কাইভ