শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যাবসায়ী নিহত
বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যাবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি :: (৮ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মিঃ) ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে ২৩ সেপ্টেম্বর শুক্রবার ভোরে বিএসএফ এর গুলিতে জসিম উদ্দিন (২৬) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন৷ তিনি চুয়াডাঙ্গা জেলার সলুয়াবলদিয়া গ্রামের দাউদ মন্ডলের ছেলে৷
ভারতের নদিয়া জেলার হাসখালী থানার হাজরাখালী বি,এস,এফ ক্যাম্পের কাছে তাকে হত্যা করা হয়৷ ঝিনাইদহ ৫৮ বিজিবি’র পরিচালক লে: কর্ণেল তাজুল ইসলাম তাজ এ খবর নিশ্চিত করেছেন৷
বি,জি,বি সুত্রে জানা গেছে শুক্রবার ভোর রাতে জসিমসহ কয়েকজন গরু ব্যবসায়ী ভারতে ঢুকে গরু আনার চেষ্টা করে৷ এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে৷ বিজিবির ভাস্যমতে, গরু ব্যবসায়ীরা পাল্টা আক্রমন করে ভারতের হাজরাখালী বি,এস,এফ ক্যাম্পের দুই সদস্যকে রাম দা দিয়ে কুপিয়ে আহত করে৷
পরে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন জসিম উদ্দিন৷ তার লাশ ভারতের হাসখালী থানায় রাখা হয়েছে৷ স্থানীয় একটি সুত্র মতে নিহত ব্যক্তির সঙ্গিরা পালিয়ে বাংলাদেশ সীমান্তে ফিরে গ্রামবাসিকে ঘটনাটি জানায়৷ তবে যারা পালিয়ে প্রাণ রক্ষা করেছে তাদের নাম ঠিকানা জানা যায়নি৷
নিহত জসিম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত ইব্রাহীম মন্ডলের জামাতা৷ তিনি প্রায় বাঘাডাঙ্গা গ্রামে এসে রাতযাপন করতেন৷ এদিকে শুক্রবার সকালেই তার লাশ ফেরত চেয়ে বিএসএফ কতৃপক্ষকে চিঠি দিয়েছে বিজিবি৷
পতাকা বৈঠকের মাধ্যমে লাশ আনার পক্রিয়া চলছে বলে ঝিনাইদহ ৫৮ বিজিবি’র পরিচালক তাজুল ইসলাম জানান৷ বিজিবি সুত্র জানায়, লাশ ফেরত্ চেয়ে শুক্রবার দুপুরে বিএসএফের কাছে চিঠি দেওয়া হলেও বিএসএফের তরফ থেকে এখনো কোন সাড়া পাওয়া যায়নি৷





কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’