শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » হান্নান শাহ’র মৃত্যুতে গাজীপুরে বিএনপির ৩ দিনের শোক
প্রথম পাতা » গাজিপুর » হান্নান শাহ’র মৃত্যুতে গাজীপুরে বিএনপির ৩ দিনের শোক
মঙ্গলবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হান্নান শাহ’র মৃত্যুতে গাজীপুরে বিএনপির ৩ দিনের শোক

---গাজীপুর জেলা প্রতিনিধি (১২ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫মিঃ)  বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ’র মৃত্যুতে গাজীপুরে তিন দিনের শোক ঘোষণা করেছে স্থানীয় বিএনপি৷

এ ছাড়া ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে জেলা বিএনপি কার্যালয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন তেলায়াত্‍ করা হচ্ছে৷

গাজীপুর মহানগর জিয়া পরিষদের আহ্বায়ক আশরাফ হোসেন টুলু জানান, আ স ম হান্নান শাহ’র মৃত্যুতে গাজীপুর জেলা বিএনপি গাজীপুরে তিন দিনের শোক ঘোষণা করেছে৷

এ ছাড়া গাজীপুর মহানগর জিয়া পরিষদের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ে সকাল থেকে কোরআন তেলায়াত্‍ করা হচ্ছে৷ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে আগামী তিন দিন এ কোরআন তেলায়াত্‍ করা হবে৷

তিনি জানান, আগামী শুক্রবার সকাল ৯টায় (সম্ভব্য সময়) গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে৷

এরপর সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও বাদ জুমা গ্রামের বাড়ি এলাকার ঘাগুটিয়ার চালা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে৷

উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ সিঙ্গাপুরে র‌্যাফেলস হার্ট সেন্টার হাসপাতালে চিকিত্‍সাধীন অবস্থায় ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সেখানকার স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে চিকিত্‍সা নিচ্ছিলেন৷

বিএনপি নেতারা জানান, গত ৬ সেপ্টেম্বর মহাখালী ডিওএইচএস এর বাসা থেকে আদালতে হাজিরা দিতে বের হওয়ার সময় হান্নান শাহ হৃদরোগে আক্রান্ত হন৷ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে কয়েক দিন রাখার পর চিকিত্‍সকদের পরামর্শে ১১ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়৷ সেখানে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচারও (এনজিওপ্লাষ্ট) করা হয়েছিল৷

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হান্নান শাহ ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসরে যাওয়ার পর বিএনপিতে সক্রিয় হন৷ ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার গঠন করলে হান্নান শাহকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেন খালেদা জিয়া৷

বিগত জরুরি অবস্থার সময়ে পাশে থাকায় সাবেক সেনা কর্মকর্তা হান্নান শাহ ছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আস্থাভাজনদের একজন৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)