শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গরু চুরির অভিযোগে ইউপি মেম্বার ও গ্রাম পুলিশসহ আটক ৪
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গরু চুরির অভিযোগে ইউপি মেম্বার ও গ্রাম পুলিশসহ আটক ৪
মঙ্গলবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে গরু চুরির অভিযোগে ইউপি মেম্বার ও গ্রাম পুলিশসহ আটক ৪

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০মিঃ) গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে গরু চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার ও গ্রাম পুলিশের ৪ জনকে আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ ৷ এতে একটি খামার থেকে চুরি যাওয়া ৯টি গরু উদ্ধার করা হয়েছে৷

২৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ ৪ জনকে আটক করে পুলিশ৷

আটকৃতরা হলেন- টেংরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ শফিকুল ইসলাম (৪৫), গ্রাম পুলিশের সদস্য একই গ্রামের মৃত মহর আলীর ছেলে মোঃ হেলাল উদ্দিন(৫০), ওই খামারের কেয়ারটেকার খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কুটিয়া গ্রামের লোকমান শেখের ছেলে আজিবুর শেখ (৪৫) ও বাঘেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাডিয়া মাইটকুমড়া গ্রামের হাকিম শেখের ছেলে আলামিন শেখ (২০)৷ পরে থানা থেকে জিজ্ঞাসাবাদ শেষে ইউপি মেম্বার ও গ্রাম পুলিশকে ছেড়ে দিয়েছে পুলিশ৷

চুরি যাওয়া গরুর মালিক ইসমাইল হোসেন জানান, রবিবার দিবাগত রাতে তার দু’টি গরু চুরি হয়, অনেক খোঁজাখুজির পর সোমবার সকালে গরুর পায়ের চিহ্ন দেখে ওই খামারে এসে তার চুরি যাওয়া দু’টি গরু দেখতে পায়৷ পরে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশে দেয়৷

খামারের রক্ষণাবেক্ষণকারী আজিবুর শেখ জানায়, স্থানীয় মাসুদ ও কবির কসাই দীর্ঘদিন যাবত গরু চুরি করে ওই খামারে এনে রাখতো৷ এরপর এক এক করে বিভিন্ন বাজারে বিক্রি করতো৷

তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, ৫নং ওয়ার্ডের ইউপি মেম্বার জড়িত কিনা জানা নাই, তবে চুরির ঘটনা সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান৷

শ্রীপুর মডেল থানার এসআই মোঃ আব্দুল ছালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবলু শেখের খামারে থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে গরু চুরির সন্দেহে স্থানীয় ইউপি মেম্বার ও গ্রাম পুলিশসহ ৪ জনকে আটক করা হয়েছে৷

শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, আটকৃতদের বিরুদ্ধে বাদীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷ তবে ইউপি মেম্বার ও গ্রাম পুলিশকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে৷





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)