বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ১৫ অক্টোবর বনপা’র চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী
১৫ অক্টোবর বনপা’র চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী

বিজ্ঞপ্তি :: আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা )’র চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ।
এ বছর দিবসটি কেন্দ্রীয় ভাবে উদ্যাপনের জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনলাইন নিউজ পোর্টাল রেজিষ্ট্রেশনের সাথে সম্পৃক্ত উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা । রাজধানীর একটি বিলাশ বহুল অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠান প্রাণবন্ত করার জন্য নেয়া হয়েছে নানান কর্মসূচি। বনপা’র সকল সদস্যকে দাওয়াত দেয়া হবে এসএমএস ও ফেসবুকের মাধ্যমে। অনুষ্ঠান সফল করার জন্য গত ২৫ সেপ্টেম্বর গঠন করা হয়েছে আহ্বায়ক কমিটি । কমিটির উপদেষ্টা হলেন ড.জানে আলম রাবিদ, আহ্বায়ক অধ্যাপক আকতার চৌধুরী,সদস্য সচিব রোকমুনুর জামান রনি। বনপা’র নির্বাহী পরিষদের সকল সদস্য থাকবেন এই কমিটির সদস্য হিসেবে। সার্বিক তত্বাবধানে থাকবেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন।
আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে রেজিষ্ট্রেশন । চলবে ১০ অক্টোবর পর্যন্ত । রেজিষ্ট্রেশন ফি মাত্র ২০০(দুইশত)টাকা। নগদ অথবা ( http://www.bonpa.org ) বনপা’র ওয়েভ সাইটে অনলাইনে টাকা জমা দিয়ে রেজিষ্ট্রেশন করা যাবে। টাকা প্রদানের রসিদসহ খাবার টোকেন প্রদান করা হবে। ওই দিন প্রকাশিত হবে বাংলাদেশ নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা )’র মুখপত্র “বনপা বার্তা” ।
এ ব্যাপারে কোন তথ্য জানার প্রয়োজন হলে সদস্য সচিবের মোবাইল নং ০১৭২২১৫৮১৩০ এ যোগযোগ করার জন্য অনুরোধ জানানো হলো ।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ