বৃহস্পতিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » মাহমুদুল আলম মহসীনকে শ্রেষ্ঠ ব্যবস্থাপক সম্মাননা
মাহমুদুল আলম মহসীনকে শ্রেষ্ঠ ব্যবস্থাপক সম্মাননা
বগুড়া জেলা প্রতিনিধি:: (১৪ আশ্বিন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৩ মি.) বগুড়ার গাবতলীতে উপজেলা শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক স্বীকৃতি স্বরূপ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম মহসীনকে ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইউএনও’র কার্যালয়ে কৃষি ঋণ কমিটির সভায় সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে৷ উপজেলা কৃষি ঋণ কমিটির সভাপতি ইউএনও মুহাঃ আহসান হাবিব এ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন৷
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান শহীদ সরকার, সোনালী ব্যাংক গাবতলী শাখা ব্যবস্থাপক শাহাদত্ হোসেন সিরাজী, রূপালী ব্যাংক গাবতলী শাখা ব্যবস্থাপক খন্দকার রাহাত মাহমুদ, রাকাব রামেশ্বরপুর শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম, দূর্গাহাটা শাখা ব্যবস্থাপক কেএম নুরুল ইসলাম, লাংলুহাট শাখা ব্যবস্থাপক বদরুল আলম’সহ বিভিন্ন ব্যাংক শাখা ব্যবস্থাপকবৃন্দ৷ উপজেলা কৃষি ঋণ কমিটির সভাপতি ইউএনও মুহাঃ আহসান হাবিব বলেন, সততা ও স্বচ্ছতার সাথে হয়রানিমুক্তভাবে উত্তম গ্রাহক সেবার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় উপজেলায় শ্রেষ্ঠ ব্যবস্থাপক স্বীকৃতি দেয়ার ফলে অন্যন্য ব্যবস্থাপকগণ উন্নততর গ্রাহক সেবায় প্রতিযোগিতা করবেন৷ তিনি রাকাব গাবতলী শাখার ভূয়শী প্রশংসা করেন৷





বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা