শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » সীমান্তে ভারত - পাকিস্তান গোলাগুলিতে মারা গেছে দুই পাকিস্তানি সেনা
প্রথম পাতা » আন্তর্জাতিক » সীমান্তে ভারত - পাকিস্তান গোলাগুলিতে মারা গেছে দুই পাকিস্তানি সেনা
বৃহস্পতিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সীমান্তে ভারত - পাকিস্তান গোলাগুলিতে মারা গেছে দুই পাকিস্তানি সেনা

---অনলাইন ডেস্ক :: কাশ্মীরে উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পাল্টা জবাবে পাকিস্তান সীমান্তের ভেতরে ঢুকে বিশেষ সেনা অভিযান চালানোর দাবি করেছে ভারত। পাকিস্তান অবশ্য দাবি করেছে, এই অভিযানের ঘটনা পুরোপুরি বানোয়াট। সীমান্তে দুই পক্ষের গোলাগুলিতে মারা গেছে দুই পাকিস্তানি সেনা। তবে পাকিস্তানের অভ্যন্তরে অন্তত সাতটি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানোর ভিডিও ফুটেজও আছে বলে দাবি ভারতের। সেনাবাহিনী কীভাবে সেই হামলা পরিচালনা করেছে, তার বর্ণনা দেওয়া হয়েছে এনডিটিভির এক প্রতিবেদনে।

প্রতিবেদনে জানানো হয়, ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় পাকিস্তান সীমান্তের দুই কিলোমিটার ভেতরে অভিযান পরিচালনা করে ভারতীয় সেনাবাহিনী। স্থলসেনা ছাড়াও হেলিকপ্টারের সাহায্যে কমান্ডোরাও অংশ নিয়েছেন এই অভিযানে।

অতর্কিতে এই হামলা চালানোর জন্য গতকাল বুধবার দুপুরেই সীমান্তসংলগ্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়েছিল। অভিযান পরিচালনার সময়ও পূর্বপরিকল্পনা পুরোপুরি কাজে লেগেছে এবং কোনো ভারতীয় সেনার ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। সফলভাবে হামলা পরিচালনা করে ভোর সাড়ে ৪টার মধ্যে সেনারা ভারতীয় ভূখণ্ডে ফিরে এসেছে।

পাকিস্তানের অভ্যন্তরে সাতটি জঙ্গিঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি ভারতের। প্রতিটি ঘাঁটিতে ৩০-৪০ জন করে সন্ত্রাসী ছিল। এই ঘাঁটিগুলো এক সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করছিল ভারত। এখান থেকে জম্মু ও কাশ্মীরে আরো হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছিল বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর।

ভারতের এই হামলায় ৩৫-৪০ জন সন্ত্রাসী ও নয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে জানানো হয়েছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে। তবে পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় সেনাবাহিনীর এই হামলা চালানোর দাবি স্বীকার করেনি পাকিস্তান। শুধু সীমান্তে দুই পক্ষের গোলাগুলিতে দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ১৮ ভারতীয় সেনা। এর পর থেকেই উত্তেজনা বিরাজ করছে প্রতিবেশী দুই দেশের মধ্যে। উরি সেনাঘাঁটিতে হামলাকারীরা কোনোভাবেই পার পাবে না বলে হুমকি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি। সূত্র :এনটিভি





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ