বুধবার ● ৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
গাজীপুরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ আশ্বিন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০০মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর সাজেদুল মন্ডল (২৮) নামে এক যুবকের উদ্ধার উদ্ধার করেছে পুলিশ৷
৫ অক্টোবর বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার রেললাইনের পাশে একটি পুকুরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়৷ এসময় লাশের পাশ থেকে সুজন মিয়া নামে এক রিকশা চালককে আহত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
নিহত সাজেদুল মন্ডল দিনাজপুরের পারকপুর থানার জোড়াল এলাকার বাবুল মন্ডলের ছেলে৷ তিনি কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় তমছের আলীর বাড়িতে সপরিবারে ভাড়া থেকে বাবার সঙ্গে স্থানীয় একটি টেইলার্সে কাজ করতেন৷
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর সোমবার রাত সাড়ে ১০ টার দিকে কয়েকজন যুবক টেইলার্স থেকে তাকে ডেকে নিয়ে যায়৷ এরপর তিনি আর বাসায় ফেরেননি৷ বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় রেললাইনের পাশে একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা৷ পরে খবর পেয়ে নিহতের বাবা বাবলু মন্ডল ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ সনাক্ত করেন৷
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাজেদুল মন্ডলকে পূর্ব শত্রুতার জের ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে৷ তার গলায় ও বুকে আঘাতে চিহ্ন রয়েছে৷





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন