রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নিহত ৬ জঙ্গির পরিচয় মেলেনি
নিহত ৬ জঙ্গির পরিচয় মেলেনি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৩মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়াগাঁও পাতারটেক ও হাড়িনাল পশ্চিমপাড়া এলাকায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে নিহত সন্দেজভাজন ৯ জঙ্গির মধ্যে ছয়জনের পরিচয় মেলেনি৷
তাদের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে৷ নিহতদের মধ্যে তিনজনের নাম র্যাব-পুলিশ সূত্রে পাওয়া গেছে৷
৯ অক্টোবর রবিবার জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা বলেন, পাতারটেকে পুলিশের অভিযানে সাত জঙ্গি নিহত হয়৷ তাদের মধ্যে আকাশের পরিচয় পাওয়া গেলেও অপর ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি৷ আকাশ নব্য জেএমবির ঢাকা বিভাগের অপারেশন কামান্ডার ছিলেন৷ তার পুরো নাম ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাত৷ বাকিদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে৷
এদিকে শনিবার রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্ত শেষে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে৷
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, নিহত সব জঙ্গির পরিচয় এখনো পাওয়া যায়নি৷ পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে৷
উল্লেখ্য, ৮ অক্টোবর শনিবার গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার হাঁড়িনাল ও পাতারটেকে জঙ্গিবিরোধী পৃথক অভিযান চলে৷ এসময় হাঁড়িনালে দুই ও পাতারটেকে সাত সন্দেহভাজন জঙ্গি নিহত হয়৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা