শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ২২ দিনের জন্য ইলিশ ধরা নিষিদ্ধ : বিপনন ও মজুদ বেআইনী
প্রথম পাতা » চট্টগ্রাম » ২২ দিনের জন্য ইলিশ ধরা নিষিদ্ধ : বিপনন ও মজুদ বেআইনী
মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২২ দিনের জন্য ইলিশ ধরা নিষিদ্ধ : বিপনন ও মজুদ বেআইনী

---চট্টগ্রাম প্রতিনিধি :: (২৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৭মি.) কাল ১২ অক্টোবর বুধবার থেকে ইলিশ ধরা, মজুত ও বেচাকেনা নিষিদ্ধ করেছে সরকার । আগামী ২ নভেম্বর পর্যন্ত  ২২ দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা। ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা সংরক্ষণ ও ইলিশের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করছে দেশের সচেতন মহল। তারা মনে করছেন, ইলিশ শিকারি বা জেলেদের সাময়িক অসুবিধা হলেও বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নিঃসন্দেহ প্রশংসার দাবি রাখে।

এটি যথাযথভাবে কার্যকর হলে বাজারে ইলিশ সহজলভ্য হবে ও দরিদ্র জনগোষ্ঠী ইলিশের চাহিদা মেটাতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞরা বলছেন, বিগত কয়েক দশকে ইলিশের উৎপাদন দ্রুত কমে যাচ্ছিলো। তবে কয়েক বছর ধরে উৎপাদন সহনশীল পর্যায়ে রাখতে বিভিন্ন ব্যবস্থাপনা কৌশল যেমন- জাটকা সংরক্ষণ, সর্বোচ্চ প্রজনন মৌসুমে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ, অভয়াশ্রম ব্যবস্থাপনা ইত্যাদি বাস্তবায়নের কাজ জোরালোভাবে শুরুর সুফল এখন পাওয়া যাচ্ছে। য়ার ফল খুব ভালোভাবেই টের পেয়েছেন ইলিশ প্রিয় মানুষ।

এবার ব্যাপক ইলিশ মিলেছে এবং দামও ছিলো নাগালের মধ্যে। কাল থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকার, মজুত ও বেচাকেনা নিষিদ্ধের সিদ্ধান্তের পর থেকে দেশের বিভিন্ন বাজারে ইলিশের ব্যাপক ছড়াছড়ি লক্ষ্য করা যায়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১২ অক্টোবর থেকে বাজারে ইলিশ ও জাটকা পাওয়া যাওয়ার কথা নয়। তাই অনেকে বেশি করে ইলিশ কিনে ফ্রিজে সংরক্ষণ করে রাখছেন।

একটি বেসরকারি ব্যাংকে সদ্য যোগদান করা ম্যানেজমেন্ট ট্রইনি অফিসার মুসফেক উস সালেহীন উজ্জ্বল আমাদের চট্টগ্রাম প্রতিনিধিকে বলেন, মৎস্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ইলিশ সংরক্ষণে যে কোনো পদক্ষেপই নেওয়া যেতে পারে। কেননা ইলিশ আমাদের জাতীয় সম্পদ।এ সম্পদ রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ইলিশ গবেষক ও বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের (বিএফআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিসুর রহমান প্রতিবেদককে বলেন, ইলিশ মাছ সারা বছরই কম বেশি প্রজনন করলেও সবচেয়ে বেশি প্রজনন করে অক্টোবর মাসের (আশ্বিন ও কার্তিক) বড় পূর্ণিমার সময়। এ সময় ৬০ শতাংশের বেশি ইলিশই পরিপক্ব ও ডিম ছাড়ার উপযোগী অবস্থায় থাকে। তাই পাঁচটি নির্দিষ্ট এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে তা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, অবাধ প্রজনন ও প্রাকৃতিকভাবে অধিক ডিম ও পোনা উৎপাদনের জন্য মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০-এর অধীনে এ সময়ে ইলিশ শিকার, বিপনন,পরিবহন, মজুদ, বাজারজাত বা কেনাবেচা নিষিদ্ধ করা হয়। আগে বিভিন্ন সময় ১১ দিন বা ১৫ দিন এ নিষেধাজ্ঞা থাকলেও এবার এই সময়সীমা ২২ দিন করা হয়েছে। সেই সঙ্গে ইলিশের আবাসস্থল নদী মোহনার ইকোলজি বিষয়ে বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র আরও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইলিশের প্রধান চারটি প্রজনন ক্ষেত্র (ঢালচর, মনপুরা মৌলভীরচর ও কালিরচর দ্বীপ) সমন্বিতভাবে প্রায় সাত হাজার বর্গকিলোমিটার এলাকায়ও একই সময় ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান ড. আনিসুর রহমান। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ২৭টি জেলার নদ-নদী। জেলাগুলো হচ্ছে- চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা, কুষ্টিয়া ও রাজশাহী। সেই সঙ্গে দেশের সমুদ্র উপকূল এবং মোহনায়ও এই ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)