বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে পবিত্র আশুরা পালিত
নবীগঞ্জে পবিত্র আশুরা পালিত
নবীগঞ্জ প্রতিনিধি :: ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে শোকাবহ হয়ে ওঠে প্রতিটি মোকাম। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রতি বছরের ন্যায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্বীর্যের মাধ্যমে পবিত্র আশুরা পালিত হয়েছে। মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়। আশুরা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার উৎস
হিসেবে পরিগণিত হয়ে থাকে। এছাড়াও ১০ মহরমে হজরত মুসা (আ.) ফেরাউনের জুলুম থেকে পরিত্রাণ লাভ করেছিলেন তাঁর অনুসারীদের নিয়ে নীল নদ পার হয়ে। তাঁদের পিছু নেওয়া ফেরাউন সদলবলে নীল নদে ডুবে যায়। এমন আরও অনেক তাৎপর্যময় ঘটনা ঘটেছিল এই দিনে। বিশ্বের মুসলমানদের কাছে এ দিনটি একদিকে যেমন শোকের, তেমনি হত্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেতনায় উজ্জ্বল। তবে, মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল কারবালা প্রান্তরে। কারবালার শোক ও স্মৃতিকে স্মরণ করে মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার কুর্শি হুসাইনী দালান, পিটুয়া হুসাইনী মোকান, পুর্ব তিমিরপুর ও পশ্চিম তিমিরপুর হুসাইনী মোকাম, ছোট ভাকৈর হোসাইনী মোকামসহ উপজেলার বেশ কয়েকটি স্থানে জারী মাতম ও তাজিয়া মিছিল অনুষ্টিত হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানা পেশার নারী পুরুষের উপস্থিতি ছিলো লক্ষণীয়। কোন ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণ ভাবে পবিত্র আশুরা উদযাপন করেছে স্বস্ব এলাকার মানুষ। এদিকে, পবিত্র মহরম মাস শুরুর পর থেকেই উপজেলার কুর্শি গ্রামের হোসাইনী দালানে ভক্তরা জারী মাতম করে আসছিলো। জারী মাতম দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে আত্বীয় স্বজনসহ নানা পেশার লোকজন কুর্শি গ্রামে জড়ো হয়। মঙ্গলবার পবিত্র আশুরার দিনে কুর্শি হোসাইনী দালান থেকে আলাদা আলাদা দুটি তাজিয়া মিছিল বের করা হয়। এবং বেশ কয়েকটি গরু জবাই করে শিরনী বিতরন করা হয়।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, জনপ্রতিনিধি ও নানা পেশার লোকজনের উপস্থিতি ছিলো নজর কারার মতো।





পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু