শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই ভাইয়ের মৃত্যু
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই ভাইয়ের মৃত্যু
রবিবার ● ১৬ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই ভাইয়ের মৃত্যু

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৩মি.) গাজীপুরের কালীগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে৷ একই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন তাদের চাচাতো ভাই৷

১৬ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তরসোম (বেপারীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে৷

নিহতরা হলেন উত্তরসোম গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে ও তুমলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মহসিন মিয়া (৪২) এবং তার ছোট ভাই তেল ব্যবসায়ী মোঃ মাসুম মিয়া (৩০)৷ এ ঘটনায় নিহতদের চাচাত ভাই একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাজমিস্ত্রি জুয়েল (২৮) আহত হয়েছেন৷

তুমলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ সিরাজ উদ্দিন জানান, ঈদের আগে মহসিন মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়৷ ট্যাংকের ভেতরে পানি দেওয়া ছিলো এবং সেন্টারিংয়ের কাঠ-বাঁশ খোলা হয়নি৷ রবিবার দুপুর ১২টায় চাচাত ভাই রাজমিস্ত্রি জুয়েলকে নিয়ে সেন্টারিংয়ের কাঠ-বাঁশ খুলতে যান৷ এ সময় জুয়েল ট্যাংকে নামলে তিনি অসুস্থ হয়ে পড়েন৷

তাকে উদ্ধার করতে মাসুম এগিয়ে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন৷ তাদের অবস্থা খারাপ দেখে তাদের উদ্ধার করতে মহসিন এগিয়ে গেলে তিনিও অসুস্থ হয়ে পড়েন৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান৷

এদিকে সেখানে তাদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিত্‍সক ঢাকায় পাঠানোর নির্দেশ প্রদান করেন৷ মারাত্মক অসুস্থ অবস্থায় ঢাকা নেওয়ার পথে বিকেল সাড়ে তিনটায় দুই ভাই মহসিন ও মাসুমের মৃত্যু হয়৷ এ ঘটনায় অসুস্থ জুয়েল বর্তমানের টঙ্গীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন৷

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিত্‍সক ডাঃ আহমেদ কবির চৌধুরী জানান, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর তাদের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিত্‍সার জন্য ঢাকায় পাঠানোর নির্দেশ প্রদান করা হয়৷ এরপর বিকেলে ৩টার দিকে ঢাকায় নেয়ার পথে তাদের মৃত্যু হয়৷





আর্কাইভ