সোমবার ● ১৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে হস্তশিল্প মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের স্বারকলিপি
বিশ্বনাথে হস্তশিল্প মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের স্বারকলিপি
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.২৮মি.) সিলেটের বিশ্বনাথে মাসব্যাপী হস্তশিল্প মেলা বন্ধ করার দাবি জানিয়ে ১৭ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারক লিপি প্রদান করেছেন স্থানীয় ব্যবসায়ীরা৷
স্বারকলিপিতে তারা উল্লেখ করেন, উপজেলা পরিষদ মাঠে মাসব্যাপী হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে৷ বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির আওতাধীন বাজারে অনেক স্থানীয় কাপড়ে দোকান ঘর রয়েছে৷
এসব দোকান মালিকরা দীর্ঘদিন ধরে বাজারে ব্যবসা করে আসছেন৷ হঠাত্ করে হস্তশিল্প মেলার আয়োজনে ব্যবসায়ীদের ক্ষতির আশংকা দেখা দিয়েছে৷ স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থে ওই মেলা বন্ধ করা প্রয়োজন৷
স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সদরের পুরান বাজার বণিক সমিতির সভাপতি মনিরউদ্দিন, নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদ, সহ সভাপতি মতছির আলী, কোষাধ্যক্ষ নবীন সোহেল, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, পুরান বাজার বনিক সমিতির সমাজ কল্যাণ সম্পাদক ফখর উদ্দিন ও কমিশনার নাঈম আহমদ প্রমূখ।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ