শনিবার ● ২২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে ছাত্রলীগের দু’ গ্রুপের মাধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
সিলেটে ছাত্রলীগের দু’ গ্রুপের মাধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

সিলেট জেলা প্রতিনিধি ::(৭কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.০৫মি.) সিলেট নগরীর জিন্দাবাজারের জল্লারপাড়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। ২১ অক্টোবর শুক্রবার বিকেল ৪টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা বিধান কুমার সাহা ও পীযুষ কান্তি দের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, গত দুদিন আগে বিধান সমর্থিত বিজিত ও গৌরাঙ্গের নেতৃত্বাধীন গ্রুপের ছাত্রলীগ কর্মী কাওছারকে আয়েশা মেডিকেলের সামনে মারধর করে গুরুতর আহত করে পীযুষ সমর্থিত জাহেদের নেতৃত্বাধীন গ্রুপের কর্মীরা।
এর জের ধরে গতকাল শুক্রবার জল্লারপাড়ের রাতুল প্লাজায় বিধান সমর্থিত গ্রুপের অস্থায়ী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।
এ সময় দু’ পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমদ জানান, ছাত্রলীগের দু’ গ্রুপের মধ্যে একটু হাতাহাতি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ