মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খেলা » চাঁপাইনবাবগঞ্জে কারাতে প্রশিক্ষণ শুরু
চাঁপাইনবাবগঞ্জে কারাতে প্রশিক্ষণ শুরু
ক্রীড়া প্রতিবেদক :: জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় দেশব্যাপী চলছে তৃণমুল পর্যায় থেকে প্রতিভাবান অনুর্ধ-১৪-১৬ কারাতে খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম-২০১৬৷
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ২৫ অক্টোবর থেকে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ১০দিনব্যাপী কারাতে খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম৷
জেলা স্টেডিয়াম জিমন্যাশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান৷
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. তৌফিকুল ইসলাম তোফা ৷
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইকবাল মনোয়ার খাঁন চান্না ৷
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় প্রশিক্ষক ও রেফারী মোজাম্মেল হক মিলন, সহকারী প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা সদস্য ও কারাতে প্রশিক্ষক মো. বাবলু জামান ৷
১০দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচীতে জেলার বিভিন্ন স্থান থেকে ১৪০জন খেলোয়াড় অংশ গ্রহন করে৷
এদের মধ্য থেকে ১০জন করে মোট ২০জন বালক ও বালিকাকে বাছাই করা হয়৷





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন