বুধবার ● ২৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে স্যানিটেশন ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত
গাবতলীতে স্যানিটেশন ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বগুড়া প্রতিনিধি :: (১১ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২০মি.)”উন্নত স্যানিটেশন সুস্থ জীবন” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে ২৬ অক্টোবর বুধবার গাবতলী উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের হয়৷
র্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে এক সভা ইউএনও মুহাঃ আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) রামকৃষ্ণ বর্মন ও উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খান৷
এসময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হুমায়ন আমল চাঁন্দু, সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী লুত্ফুন নাহার ও আইডিই ব্যবসায়ী উন্নয়ন কর্মকর্তা আজমত আলী প্রমূখ৷
আলোচনা সভায় ইউএনও স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে কলমে স্যানিটেশন এবং স্বাস্থ্যশিক্ষা প্রদান উপর বিভিন্ন পরামর্শ দেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা তাঁর বক্তব্যে বলেন, গাবতলীতে স্যানিটেশনের সার্বিক অবস্থা ভালো৷ উপজেলার প্রতিটি ইউনিয়নে গ্রামীণ জনগোষ্ঠির নিকট স্বাস্থ্যসম্মত পায়খানা পরিচিত ও সহজলভ্য করতে এসডিসি ইউনিসেফ এর অর্থায়নে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় ‘আইডিই বাংলাদেশ’ কাজ করছে৷
আলোচনা শেষে অতিথিবৃন্দ স্যানিটেশন বিষয়ক অঙ্কন ও রচনা প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ