শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে মাধবপুর মন্দিরে হামলা-ভাংচুর
প্রথম পাতা » অপরাধ » ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে মাধবপুর মন্দিরে হামলা-ভাংচুর
রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে মাধবপুর মন্দিরে হামলা-ভাংচুর

---

উত্তম কুমার পাল হিমেল, হবিগঞ্জ প্রতিনিধি :: (১৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.০০মি.) হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের রসরাজ দাস নামে এক যুবক ইসলাম ধর্মের অনুভুতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি আপলোড করার প্রতিবাদে সমাবেশ করেছে আহলে সুন্নাতওয়াল জামাত। সমাবেশ চলাকালে মাধবপুর বাজারে অবস্থিত দুটি মন্দিরে হামলা ভাংচুর করেছে উশৃঙ্খল কিছু যুবক।

এ সময় কয়েকটি বাসা বাড়িতেও হামলা করে আতংক ছড়ানো হয়। আতংকে দোকানপাট বন্ধ করে দেয় স্থানীয় ব্যবসায়ীরা। ৩০ অক্টোবর রবিবার বিকেলে উপজেলা চত্বরে আহলে সুন্নাতওয়াল জামাতের উদ্যাগে আয়োজিত প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা সহ পার্শ্ববর্তা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, নাসিরনগর উপজেলার লোকজন দল বেধে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। খবর পেয়ে পুলিশ উপজেলা চত্বরে জড়ো হয়।

এ সময় প্রতিবাদ সভায় থেকে একটি অংশ মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে আসেন।

পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পরলে ২ প্লাটুন বিজিবি (বডার গার্ড বাংলাদেশ), র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি দল উপজেলা সদরে আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

এ সময় বাজারের ব্যবসায়ীরা আতংকে দোকানপাট বন্ধ করে ফেলে। প্রতিবাদ সভা চলাকালিন সময়ে একদল যুবক মাধবপুরে বাজারে প্রবেশ করে ঝুলন মন্দিরের মূর্তি ভাংচুর ও কালি মন্দিরের গেইট ও আসবাবপত্র ভাংচুর করে।

দ্রুত র‌্যাব ও বিজিবি ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পরে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা ডেপুটি ম্যাজিষ্ট্রেট (এডিএম) এমরান হোসেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মো. শাহজাহান, উপজেলা নিবার্হী কমকর্তা মোকলেছুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন, পরিদশক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মন্দিরের সামনে পুলিশ মোতায়েন থাকার কথা । কিন্তু হামলার সময় পুলিশ সেখানে ছিল না।
স্থানীয় কাউন্সিলর অজিত পাল জানান, ১৫- ২০ জন যুবক মন্দিরে হামলা করেছে। এ সময় বাসা বাড়িতে হামলা করে কাচ ভাংচুর করা হয়েছে।
উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাস সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর হবিগঞ্জ প্রতিনিধিকে জানান, মন্দিরে হামলার ঘটনায় আমরা মর্মাহত। এ ব্যাপারে ৫৫ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্য ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মাঈন উদ্দিন জানান, র‌্যাব এর উপস্থিত হওয়ার আগেই মন্দিরে হামলা করা হয়েছে। তবে কারা মন্দিরে হামলা করেছে প্রমান পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সপার জয়দেব কুমার ভদ্র সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর হবিগঞ্জ প্রতিনিধিকে বলেন, যারা মন্দিরে হামলা ভাংচুর করে আতংক সৃষ্টি করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মাওলানা ইউনুছ আনছারির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওলানা মিজানুর রহমান আজিজি, মাওলানা ইলিয়াছ, মাওলানা আশরাফ আলী, মাওলানা মির্জা হাছান আলী, মাওলানা খাদেমুল ইসলাম আল হাসানি, সুন্নি জামাত নেতা জসিম উদ্দিন, এখলাছ সিরাজী ও শামিম আহাম্মেদ প্রমুখ।





অপরাধ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)