বুধবার ● ২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষকের ৩ মাস কারাদন্ড
ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষকের ৩ মাস কারাদন্ড
মুতাসিম, বরগুনা :: বিদ্যালয়ের শ্রেনীকক্ষে শিক্ষার্থীর শ্লীলতাহানীর অভিযোগে বরগুনা রেড ক্রিসেন্ট বিদ্যা নিকেতনের শিক্ষক সালাহ উদ্দিনকে দেয়া হয়েছে ৩ মাসের কারাদন্ড। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুল হাসান ১ নভেম্বর মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দন্ডাদেশ দিয়েছেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুল হাসান জানিয়েছেন, বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামের সুলতান আকনের ছেলে সালাহ উদ্দিন রেডক্রিসেন্ট বিদ্যানিকেতনে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কাজ করছেন।
সকাল সাড়ে আটটায় পঞ্চম শ্রেনীর ৪জন ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে যায়। দুজনশিক্ষার্থী চলে যাবার পরে দুজন ছাত্রী তার কাছে প্রাইভেট পড়ছিলো। তাদের মধ্যে একজন ছাত্রীকে কৌশলে বাইরে পাঠিয়ে অন্য ছাত্রীকে শারিরিকভাবে নির্যাতন করে।
ভ্রাম্যমান আদালতে ওই শিক্ষক অপরাধ শিকার করায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ