শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
সোমবার ● ৭ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

---ষ্টাফ রিপোর্টার :: (২৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫৮মি.) প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক নৈতিক শিক্ষা দিয়ে শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার উপর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু৷

তিনি বলেন ডিজিটাল প্রযুক্তিতে দেশ এগিয়ে গেলেও এর কিছু অপব্যবহারের ফলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে৷ তাই ডিজিটাল প্রযুক্তির অপব্যাবহার বন্ধে পারিবারিক নৈতিক শিক্ষা বাড়াতে হবে৷ তিনি উন্নত বিশ্বের সাথে দেশকে এগিয়ে নিতে তথ্য প্রযুক্তির সদ্ব্যবহারে মনোযোগী হতে সকলের প্রতি আহ্বান জানান৷
সোমবার ৭নভেম্বর সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্টীর ইন্সটিটিউট মিলনায়তনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রবর্তিত ৪র্থ শ্রেণীর প্রাইমারি বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷
পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্পকে বিকশিত করে এখানকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করে ফিরোজা বেগম চিনু বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা জঙ্গীবাদ কখনো শান্তি আনতে পারেনা৷ শান্তির জন্যও প্রয়োজন পারিবারিক নৈতিক শিক্ষা৷ তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব বজায় রেখে এলাকার সামাজিক শৃংখলা রক্ষায় সকলের প্রতি আহ্বান জানান৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, জেলা শিক্ষা কর্তকর্তা মো. জিল্লুর রহমান বক্তব্য রাখেন৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পাহাড়ের প্রত্যেকটি শিশুর প্রাথমিক শিক্ষার সযোগ সৃষ্টি করতে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কাজ করে যাচ্ছে ৷ প্রত্যন্ত স্কুল গুলোতে শিক্ষক সংকট নিরসন করে অচিরেই শুন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে ৷
তিনি পার্বত্য জেলা পরিষদের এই লক্ষ্য বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন প্রাথমিক শিক্ষার গুনগত মানউন্নয়নে ছাত্র/ছাত্রী অবিভাবক ও শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশী ৷ তাই প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করতে অবিভাবক ও শিক্ষকদেরও প্রচেষ্ঠা চালিয়ে যাওয়া ৷ তিনি স্কুলে কোন শিশুকে বেত্রাঘাত না করার জন্য শিক্ষকদের পরামর্শ দিয়ে বলেন, এ বিষয়ে সরকারী সুনির্দিষ্ট নির্দেশনা থাকার পরও কিছু কিছু ক্ষেত্রে ব্যতয় ঘটছে৷ এমন আচরণ থেকে নিবৃত থাকতে তিনি শিক্ষকদের প্রতি আহবান জানান৷ তিনি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে জাতির আগামী দিনের কান্ডারী হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপশি অভিভাবকদেরও জোর প্রচেষ্ঠা চালাতে আহ্বান জানান তিনি৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর বলেন, রাঙামাটি অনেক প্রত্যন্ত এলাকায় গিয়ে শিক্ষকরা স্কুলে পাঠদান করছেন৷ শিশুদের লেখাপড়া করাচ্ছেন ৷ কিন্তু এ শিক্ষকরা একেবারে শান্তিতে নেই ৷ এ অঞ্চলের সন্ত্রাসীরা শিক্ষকদের কাছ থেকে মোটা অংকের চাদাঁ নিচ্ছেন ৷ যা অত্যন্ত দুঃখের ও লজ্জার ৷ স্কুরে শিক্ষক সংকট প্রসঙ্গে তিনি বলেন, পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ করতে হয় ৷ কিন্তু এ কোটায় প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিতে না পারায় পদগুলোর বড় একটা অংশ অপূরণ থাকে যে কারণে জনবল সংকট প্রকট হয়ে উঠেছে ৷ তিনি এ সংকট নিরসনে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মত ব্যক্ত করেন ৷ অনুষ্ঠানে ৪র্থ শ্রেণীর বৃত্তি পরিক্ষায় অংশ নেওয়া রাঙামাটি ১০টি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালরে অনন্য মেধায় ৩০জন, ট্যালেন্টপুলে ৮৬জন ও সাধারণ গ্রেডে ২৪৬জন মোট ৩৬২জন কৃতী শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ৩৫হাজার টাকার বৃত্তি প্রদান করা হয় ৷ এছাড়া প্রত্যেককে সনদ পত্র ও ত্রেস্ট প্রদান করা হয় ৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে
নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া
বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)